Tuesday, June 23, 2026

ফের মণিপুরে চরম নৃ.শংসতা! স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীর ম.র্মান্তিক পরিণতিতে শিউরে উঠল দেশ

Date:

Share post:

ফের মণিপুরে (Manipur) অকল্পনীয় নৃশংসতার খবর সামনে এল। এবার প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে (Freedom Fighters Wife) জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল। ঘরে তালাবন্ধ করে স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু আবারও এমন নারকীয় ঘটনায় মণিপুরের পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

মণিপুরের কাকচিং জেলার সিরোও গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে। সেখানে ৮০ বছরের এক বৃদ্ধাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলার স্বামী প্রয়াত স্বাধীনতা সংগ্রামী এস চূড়াচাঁদ সিং (S Chudachand Singh)। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তাঁকে সম্মানিত করেছিলেন বলে খবর। জানা গিয়েছে, গত ২৮ মে-র ঘটনা। অভিযোগ, ওই দিন কাকচিং জেলার সেরোও গ্রামে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি হাতে অস্ত্রশস্ত্র নিয়ে একটি বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সেই সময় ওই বাড়ির ভিতরে ছিলেন ওই স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী, ৮০ বছর বয়সি ইবেটোমবি। তবে বেশ কিছু সময় পেরিয়ে যাওয়ার পর আগুন নেভান গ্রামবাসীরা। বাড়ির ভিতর থেকে মেলে ওই বৃদ্ধার দেহাবশেষ।

তবে ঘটনার প্রায় দু’মাস পেরিয়ে যাওয়ার পর জ্বালিয়ে দেওয়া সেই বাড়ির কাছে যান নাতি প্রেমকাঁটা। সেখানে ধ্বংসস্তূপ সরিয়ে একটি ছবি উদ্ধার করেন তিনি। সেই ছবিতেই তাঁর ঠাকুরদার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি কালামের ছবিও। আর সেই ছবি ভাইরাল হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ।

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...