Tuesday, April 28, 2026

বাড়ছে যমুনার জলস্তর!দিল্লির রাজপথে ফের জল?

Date:

Share post:

রবিবারের বর্ষণ ফের বাড়ছে যমুনার জল।দিল্লির রাজপথ কী ফের জলমগ্ন হবে? এই আশঙ্কাই এখন তাড়া করছে রাজধানীকে। ইতিমধ্যেই নতুন করে দিল্লিতে বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। আবার বিপদসীমা পার করে বইছে যমুনা নদীর জল। এই পরিস্থিতিতে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরাতে তৎপর হয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃBreakfast news : ব্রেকফাস্ট নিউজ

উত্তর পূর্ব দিল্লির বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের পরই শনিবার হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। তারপরই যমুনার জলস্তর আবার বাড়তে শুরু করেছে। রবিবার সকাল ১০টায় যমুনার জলস্তর ছুঁয়েছিল ২০৬.০১ মিটার। বিকেল ৪টের সময় সেই সীমা ছুঁয়েছে ২০৬.৩১ মিটার। রাত ৮টায় যমুনার জলস্তর ছুঁয়েছে ২০৬.৩৯ মিটার। ক্রমেই জলস্তর বাড়ছে।
কয়েক দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। তাই নতুন করে যমুনার জলস্তর বাড়ায় চিন্তায় প্রশাসন।

রবিবার বিকেলে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাইকিং করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় না থাকার বার্তা দেওয়া হয়েছে। যমুনার জলস্তর এ ভাবে বাড়তে থাকলে দিল্লিতে ফের ধাক্কা খেতে পারে পানীয় জল সরবরাহ। ওয়াজিরাবাদের পাম্পিং স্টেশনে জল জমে থাকায় পানীয় জল সরবরাহে ঘাটতি হয়েছিল। গত মঙ্গলবার থেকে তা স্বাভাবিক হয়েছিল। ফের তাতে ব্যাঘাত হতে পারে। যমুনার জলস্তর বৃদ্ধির মধ্যেই রবিবার বৃষ্টিতে ভিজেছে রাজধানী। দিল্লির বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...