Thursday, June 4, 2026

শিক্ষায় নিয়োগ দু*র্নীতি মামলায় একসঙ্গে তিন দফতরকে চিঠি সিবিআইয়ের

Date:

Share post:

শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলা চলছে বেশ কয়েক মাস ধরে।সিবিআইয়ের জালে একাধিক নেতা গ্রেফতার হয়েছেন।প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি।সিবিআই গ্রেফতার করেছে কুন্তল ঘোষ, শান্তনু বন্যোপাধ্যায়, অয়ন শীলকে।প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যও আছেন সেই দলে। এই মামলার তদন্তে একের পর এক তথ্য সামনে এসেছে।

এবার একসঙ্গে ৩টি দফতরকে চিঠি পাঠাল সিবিআই। বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষার পর ফলপ্রকাশ হয় ২০১৭-য়। সিবিআইয়ের দাবি, ২০১৮ সালে উপদেষ্টা কমিটি গঠন করে সেই কমিটির হাতে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়।

দু-বছর পর কেন সেই দায়িত্ব উপদেষ্টা কমিটিকে দেওয়া হল, তা নিয়েই প্রশ্ন তুলেছে সিবিআই।সেই যোগসূত্র খুঁজে পেতেই এই তিন দফতরকে চিঠি দিয়েছে সিবিআই।

 

 

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...