Friday, June 26, 2026

সরকারি সম্মান বা পুরস্কার ফেরত বন্ধ করতে নিয়মের প্রস্তাব সংসদীয় কমিটির

Date:

Share post:

অনেকেই  প্রতিবাদ জানিয়ে নিজেদের সরকারি সম্মান বা পুরস্কার ফেরত দেন।সেই দলে কে নেই? ক্রীড়াবিদ থেকে বিশিষ্টজন, তালিকাটা বেশ দীর্ঘ। সরকারের জনবিরোধী সিদ্ধান্ত হোক বা অন্য কোনও আর্থ-সামাজিক ইস্যু, অনেক পুরস্কার প্রাপকই প্রতিবাদের ভাষা হিসাবে পুরস্কার প্রত্যাখান করেন।এবার প্রতিবাদের সেই অস্ত্রটিই বিশিষ্টদের হাত থেকে কেড়ে নিতে চাইছে কেন্দ্র!

সম্প্রতি সংসদের পরিবহণ, পর্যটন এবং সংস্কৃতি সংক্রান্ত কমিটি একটি প্রস্তাব দিয়েছে।সেই প্রস্তাবে বলা হয়েছে, এভাবে সম্মান ফেরানোর প্রবণতা বন্ধ করতে আগে থেকেই পুরস্কার প্রাপকদের থেকে মুচলেকা নেওয়ার ব্যবস্থা করা উচিত। কমিটির আবেদন, সরকার এমন একটি ব্যবস্থা করুক, যেখানে পুরস্কার পাওয়ার আগেই প্রাপক জানিয়ে দেবেন, তিনি কোনও অবস্থাতেই সেই পুরস্কার ফেরাবেন না।ওই সংসদীয় কমিটির বক্তব্য,এভাবে পুরস্কার ফেরতের জেরে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া যে সংস্থা সম্মান দিচ্ছে, বা যে পুরস্কার দেওয়া হচ্ছে, সেগুলিরও সম্মান ক্ষুণ্ণ হয়।

ওই সংসদীয় কমিটির আবেদন, কাউকে সরকার বা কোনও সংস্থা সম্মান দেয় নির্দিষ্ট কোনও ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ। ওই ব্যক্তি যদি রাজনৈতিক কারণে ওই সম্মান ফেরত দেয়, তাহলে সেটা ওই সম্মান এবং দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক। সেই সঙ্গে কমিটির সুপারিশ, যদি কেউ সরকারি সম্মান পাওয়ার পর ফেরত দেন, তাহলে শাস্তি হিসাবে তাঁর নাম যেন আর কোনও সরকারি পুরস্কারের ক্ষেত্রে না সুপারিশ করা হয়।পুরো বিষয়টি নিয়ে আদৌ কোন সিদ্ধান্ত হবে , তা সময়ই বলবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...