Wednesday, June 24, 2026

ডেটিং অ্যাপে আলাপ!হোটেলে দেখা করতে গিয়ে গণধর্ষ*ণের শিকার তরুণী

Date:

Share post:

আলাপ ডেটিং অ্যাপে। ক্রমে সেই আলাপ গড়ায় প্রেমে। এরপরই হোটেলের ঘরে দেখা করার প্রস্তাব মেলে। সেখানে যেতেই বিপত্তি। গণধর্ষণের শিকার হন যুবতী। ঘটনাটি ঘটেছে ২৯ জুন গুরুগ্রামের সেক্টর ৫০ এলাকার একটি হোটেলে । ইতিমধ্যেই অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

আরও পড়ুনঃমণিপুরে মহিলাকে যৌ.ন হেনস্থা! ভাইরাল ভিডিও-তে বিএসএফ জওয়ানের কীর্তি ফাঁস

তরুণীর অভিযোগ,গত ২৯ জুন গুরুগ্রামের একটি হোটেলে দেখা করতে ডাকেন যুবক। তরুণীর দাবি, যুবকের কথামতো হোটেলে গিয়ে তিনি দেখেন ঘরে যুবকের সঙ্গে এক অপরিচিত ব্যক্তি রয়েছেন। তরুণীর অভিযোগ, অপরিচিত ব্যক্তিকে নিজের বন্ধু হিসাবে পরিচয় দিয়েছিলেন ওই যুবক।হোটেলে যাওয়ার পর তাঁকে কিছু খাবার খেতে বলেন দুই অভিযুক্ত। ওই খাবার খাওয়ার পরেই অচেতন হয়ে যান তিনি। তরুণীর দাবি, অচেতন অবস্থায় থাকাকালীন দু’জন মিলে তাঁকে ধর্ষণ করেন। এমনকি সম্পূর্ণ ঘটনার ভিডিয়োও করেন তাঁরা। ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীকে ভয় দেখান দুই যুবক।


থানায় গিয়ে পুলিশকে ওই তরুণী জানান, ঘটনার পর হোটেল থেকে তিনি ভয়ে বাড়ি ফিরে যান। মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তরুণীর অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে গুরুগ্রাম থানার পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...