Saturday, May 9, 2026

ফের রেল বি*ভ্রাট, লাইন বদলে এক রুটের ট্রেন ছুটল অন্য রুটে

Date:

Share post:

আবার কাঠগড়ায় রেলের সিগন্যাল সিস্টেম (Railway Signal System)। একদিকে যেতে গিয়ে সম্পূর্ণ অন্য রুটে দূরপাল্লার ট্রেন। প্রশ্ন উঠছে তাহলে কি বাহানাগার কাছে করমণ্ডল-সহ তিন ট্রেনের দুর্ঘটনার পরও শিক্ষা নেয়নি রেল? সূত্র বলছে, সোমবার বারাউনি থেকে নয়াদিল্লিগামী (Barauni to New Delhi) একটি স্পেশাল ট্রেন নারকাটিয়া গঞ্জের দিকে রওনা দিয়েছিল। কিন্তু সেখানে না গিয়ে সম্পূর্ণ ভুল রুট হাজিপুরের (Hajipur) দিকে চলে যায়। খবর প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের।

কিছুদিন আগেই শতাব্দীর অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকে উড়িষ্যা সহ গোটা দেশ। প্রায় ৩০০ জনের কাছাকাছি মারা গেছেন। এর ওর উপর দায় চাপিয়ে রেল নিজের অপদার্থতা ঢাকার হাজার চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকারের রেল মানুষের সুরক্ষা নিয়ে যে ছিনিমিনি খেলছে তা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই ঘটনায় সি বি আই তদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে আসলে স্বয়ংক্রিয় সিগন্যালের গণ্ডগোলের কারণেই এত বড় দুর্ঘটনা। কিন্তু এবার সেই একই কাণ্ড! ফের সিগন্যালিং গাফিলতি? নয়াদিল্লিগামী স্পেশাল ট্রেনটির হাজিপুরের দিকে চলে যাওয়ার কারণ হিসেবে পূর্ব মধ‌্য রেলের সিপিআরও (CPRO, Eastern Railway)বীরেন্দ্র কুমার বলছেন এটা সিগন‌্যালের ত্রুটি । তাঁর কথায় “ম‌্যানুয়াল সিগন‌্যাল ছিল, তাতে ভুল হওয়ায় এই বিপত্তি ঘটেছিল। ” কিন্তু বারবার একই ঘটনায় রেল যতই চালক বা সিগন‌্যালের গোলযোগ বা ত্রুটিকে দায়ী করুক, বড় দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে প্রশ্ন তুলছেন রেলযাত্রীরা।

 

 

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...