Monday, May 11, 2026

‘বিরোধীদের দেখানো পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী’! মোদির INDIA’ নামের প্রচারকে সাধুবাদ তৃণমূলের 

Date:

Share post:

আপনি বলুন, খারাপ কথা বলুন। এভাবেই আপনি আমাদের INDIA’ নামের প্রচার চালিয়ে যান। শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Naredra Modi) একহাত নিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’brien)। এদিন INDIA’ নাম নিয়ে প্রধানমন্ত্রীর কটাক্ষের উপযুক্ত জবাব দিয়ে ডেরেকের দাবি, বিরোধীরা ঠিক যেমনটা চাইছিল, সেই পথেই হেঁটেছেন প্রধানমন্ত্রী মোদি।

শুক্রবার টুইটারে একটি ভিডিও পোস্ট করে ডেরেক ও’ব্রায়েন বলেছেন, হ্যালো মিস্টার মোদি। আপনি আবার শুরু করে দিলেন। আমাদের নতুন নাম INDIA, জিতেগা ভারত-কে আক্রমণ করতে শুরু করেছেন। আর আপনি আমাদের নাম নিয়ে শুধু খারাপ কথাই বলছেন। তবে এদিন ডেরেক বারবার জানিয়েছেন, বিরোধী জোটের নতুন নাম নিয়ে যেভাবে আলোচনা করে চলেছেন প্রধানমন্ত্রী মোদি, তাতে একেবারেই চিন্তিত নয় বিরোধীরা।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী জোটকে ইন্ডিয়ান মুজাহিদিন বা জঙ্গি গোষ্ঠী ‘সিমি’র সঙ্গে তুলনা করেছেন। রাজস্থান (Rajasthan) সফরে গিয়ে ইন্ডিয়া জোটকে লাগাতার আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। আর মোদির এমন আক্রমণকে কার্যত নিজেদেরই জয় দেখছেন বিরোধীরা। তাদের দাবি, আর যাই হোক এভাবে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে হলেও বিরোধী জোটের প্রচার হচ্ছে। পাশাপাশি মোদির বিভ্রান্তিকর প্রচারে এটাও প্রমাণ হচ্ছে যে, বিরোধী জোটকে তিনি ভয় পেয়েছেন।

 

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...