Saturday, April 4, 2026

নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট পেশ ইডির

Date:

Share post:

নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১২৬ পাতার চার্জশিট পেশ করা হয়েছে শুধুমাত্র সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। সঙ্গে ৭ হাজার পাতার নথিও জমা দিয়েছেন তদন্তকারীরা। সুজয়কৃষ্ণ ছাড়াও চার্জশিটে নাম রয়েছে তাঁর সংস্থার। ২০ কোটি টাকার লেনদেনের উল্লেখের পাশাপাশি আরও ৩ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। অর্থাৎ এখনও অবধি ২৩ কোটির খোঁজ মিলেছে শুধু সুজয়কৃষ্ণর সূত্র ধরেই।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে তার সঙ্গে যোগ ছিল মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলেরও উল্লেখ। নিয়োগ কেলেঙ্কারি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারি ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করা হল। ১২৬ পাতার মূল চার্জশিটে নাম রয়েছে সুজয়কৃষ্ণর। এছাড়া ৭ হাজার পাতার নথিও জমা দেওয়া হয়েছে।ইডির হাতে গ্রেফতার হলেও তিনি আপাতত এসএসকেএমে ভর্তি। তাঁর বাইপাস সার্জারি হবে বলে জানা গিয়েছে। তবে সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে নারাজ তিনি। এ নিয়ে নিম্ন আদালতে আবেদন করেছিলেন। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করতে চান তিনি। নিম্ন আদালত আবেদন খারিজ করে দেওয়ায় কলকাতা হাইকোর্টে গিয়েছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...