Thursday, May 14, 2026

জাপান ওপেনের সেমিফাইনালে লক্ষ‍্য, বিদায় সাত্ত্বিক-চিরাগ জুটির

Date:

Share post:

একের পর এক নিজের লক্ষ‍্যে পৌঁছে চলেছেন ভারতের লক্ষ‍্য সেন। শুক্রবার জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। এদিন তিনি হারালেন কোকি ওয়াটানবেকে। ম‍্যাচের ফলাফল ২১-১৫, ২১-১৯। এই মাসের শুরুতে কানাডা ওপেন জিতেছিলেন লক্ষ্য। আর এদিন জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। জাপানের প্রতিপক্ষকে বিরুদ্ধে স্ট্রেট সেটে জেতেন লক্ষ‍্য। সেমিফাইনালে লক্ষ‍্যের মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টি এবং থাইল্যান্ডের কুনলাভুট ম্যাচের জয়ীর বিরুদ্ধে।

এখনও পর্যন্ত জাপান ওপেনে কোনও ভারতীয় শাটলার পুরুষ সিঙ্গলসে পদক জিততে পারেননি। লক্ষ্য যদি আর দু’টি ম্যাচ জিততে পারেন, তাহলে তিনিই প্রথম ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়তে পারেন। ভারতের একমাত্র প্রতিযোগী হিসাবে  রয়েছেন লক্ষ্য।

লক্ষ‍্য পারলেও পারলেন না ভারতের তারকা জুটি সাত্ত্বিক-চিরাগ জুটি। এদিন ছেলেদের ডবলসে সাত্ত্বিক-চিরাগ জুটি হারেন অলিম্পিক্সজয়ী লি ওয়াং এবং ওয়াং চি-লানের কাছে। ম‍্যাচের ফলাফল ১৫-২১, ২৫-২৩, ১৬-২১। ছেলেদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেন এইচএস প্রণয়ও।

আরও পড়ুন:১২ আগস্ট মরশুমের প্রথম ডার্বি, কীভাবে কাটবেন টিকিট? রইল আপডেট

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...