Sunday, May 17, 2026

কমছে বাড়ি তৈরির খরচ, কলকাতা থেকে উঠে গেল বেটারমেন্ট ফি

Date:

Share post:

কলকাতা পুরসভা থেকে উঠে গেল বেটারমেন্ট বা উন্নয়ন ফি। মহানগরীর ব্যাপ্তি ঘটেছে, বেড়েছে পুর ওয়ার্ডও। এ-জন্য সংযুক্ত এলাকার উন্নয়নে বাড়ি করার জন্য কলকাতা পুরসভা নিয়ে থাকত বেটারমেন্ট ফি। অর্থাৎ একটি বাড়ি নির্মাণে একজন বাড়ির মালিককে দুটো ফি দিতে হত। তা হল—

(১) নকশা অনুমোদন।

(২) বেটারমেন্ট ফি।

এ নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল। শুক্রবার রাজ্য বিধানসভায় দি ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কানট্রি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিলের সংশোধন হল। এর ফলে সংযোজিত ৪৪টি ওয়ার্ডে এই বেটারমেন্ট ফি দিতে হবে না। নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ১৯২৪ সাল থেকে সিআইটি ও পরবর্তীতে কেএমডিএ এই ফি নিয়ে আসছিল। অন্য ওয়ার্ডে এ-ধরনের ফি নেওয়া হত না। কিন্তু এই বৈষম্য দূর করতেই আমাদের আইনের বদল। পুরমন্ত্রী আরও জানিয়েছেন, এই ফি প্রত্যাহার করে নেওয়ার ফলে কলকাতা পুরসভার বছরে ১৯ লক্ষ টাকা ক্ষতি হবে। আলোচনার মাধ্যমে এই সংশোধিত বিলটি গৃহীত হয়। কলকাতার সংযোজিত এলাকার উন্নয়নে ইতিমধ্যে পুরসভা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী ওইসব এলাকার উন্নয়নে বিশেষভাবে নির্দেশও দিয়েছেন পুরসভাকে।

আরও পড়ুন- ল্যান্ডমাইন বি.স্ফোরণে উ.ড়ে গিয়েছিল পা, সেই প্রাক্তন সেনা কর্মীরাই এবার প‍্যারা এশিয়ান গেমসে

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...