Sunday, May 17, 2026

‘বন্দু.ক হাতে চন্দ্রচূড়কে মণিপুর পাঠানো হোক’! প্রধান বিচারপতির অবমাননায় ধৃত লেখক

Date:

Share post:

গত তিন মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর(Manipur)। এই ইস্যুতেই দেশের প্রধান বিচারপতিকে(Chief Justice) অবমাননার অভিযোগে গ্রেফতার করা হলো প্রসিদ্ধ লেখক বদ্রি শেষাদ্রীকে(Badri Shesadri)। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে মণিপুর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যাপক সমালোচনা করেন ওই লেখক। তার জেরেই গ্রেফতার(Arrest) করা হলো তাঁকে।

সম্প্রতি মণিপুর ইস্যুতে সাক্ষাৎকার দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনা করে সীমা লঙ্ঘন করেন বদ্রি শেষাদ্রি। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্র কিছু না করতে পারলে আমরা করব। কী করবেন তাঁরা?” এরপরই সরাসরি প্রধান বিচারপতিকে নিশানায় নিয়ে তিনি জানান, “তাহলে ডিওয়াই চন্দ্রচূড়ের হাতে একটি বন্দুক দিয়ে তাঁকে মণিপুর পাঠানো হোক। দেখা যাক তিনি শান্তি ফেরাতে পারেন কিনা।” দেশের প্রধান বিচারপতিকে অবমাননা করে লেখকের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় তামিলনাড়ুর এক থানায়। এই এফআইআরের ভিত্তিতে শনিবার তাঁকে গ্রেফতার করলো পুলিশ।

মনিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সেখানে পৌঁছেছেন ইন্ডিয়া জোটের ২০ সদস্যের প্রতিনিধিদল। নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখে বিশেষ চপারে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই দলে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী গিয়েছেন মণিপুর সফরে। এছাড়া মোট ১৬ টি দলের ২০ জন প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছেন। সংসদীয় প্রতিনিধি দল আজ ও আগামিকাল মণিপুরের হিংসা বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন কুকি ও মেইতেই গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে।

Related articles

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...