Saturday, March 14, 2026

ব্রহ্মা জয় করে ঘরে ফিরলেন চুঁচুড়ার দেবাশিস!

Date:

Share post:

ছোট থেকেই শৃঙ্গ জয়ের স্বপ্ন দেখেছিলেন চুঁচুড়ার (Chinsura) দেবাশিস মজুমদার (Debasish Majumder)। হুগলির (Hooghly)আরেক পর্বতারোহী পিয়ালী বসাকের (Piyali Basak) মতোই পাহাড় ছোটবেলা থেকেই তাঁকে হাতছানি দেয়। পিয়ালীর অভিযানের নেশার মাঝে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি যেমন পিয়ালী যেমন অসুস্থ বাবাকে রেখে মাকালু অভিযানে গিয়েছিলেন তেমনই বিছানায় শয্যাশাই অসুস্থ মাকে রেখে পর্বত অভিযানে গিয়েছিলেন দেবাশিস। ইচ্ছেশক্তি আর জেদের কাছে পরাজয় স্বীকার করেছে সব বিপদ। তাই আজ ব্রহ্মা পর্বতশৃঙ্গ (Brammah Mountain)জয় করায় লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছে তাঁর কথা।

৪৪ বছর পর কাশ্মীরের বিপদজনক শৃঙ্গ ব্রহ্মা ১-এ পা রাখলো কোনও ভারতীয় অভিযাত্রী দল। সোনারপুরের আরোহী অভিযাত্রী দলের ১২ জন সদস্যের মধ্যে ছিলেন চুঁচুড়ার দেবাশিস ।প্রবল প্রতিকুলতাকে উপেক্ষা করে ৬৪১৬ মিটার উচ্চতায় পৌঁছে যান পর্বতারোহীরা। ব্রহ্মা জয় করে অবশেষে বাড়ি ফেরেন দেবাশিস মজুমদার। তাঁকে দেখে উচ্ছ্বসিত পরিবারের লোকেরা। তাঁর মা রীনা মজুমদার কার্যত বাকরুদ্ধ। ভাবতেই পারছেন না এত উঁচু পর্বত জয় করে ফিরেছে ছেলে। এর আগে হিমাচলের ইন্দ্রাসন ও দেওটিব্বা শৃঙ্গ জয় করেছিলেন দেবাশিস। কিন্তু এত বড় কাণ্ডের পরেও আক্ষেপ যাচ্ছে না । কাশ্মীরে তাঁদের ঘিরে উচ্ছ্বাস থাকলেও ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’ কথাটা এখনও চরম সত্যি হয়ে রয়ে গেছে। তাই নিজের এলাকায় তিনি কিছুটা হলেও ব্রাত্য পর্বতারোহী দেবাশিস মজুমদার (Debasish Majumder)।

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...