Sunday, May 24, 2026

দেশের ঐতিহ্য সংরক্ষণে দিল্লিতে বিশ্বের বৃহত্তম জাদুঘর!

Date:

Share post:

ভারতবর্ষ মানেই এমন দেশ যেখানে নানা ভাষা নানা মত হওয়া সত্ত্বেও সকলে একসঙ্গে মিলেমিশে থাকেন। শুধু তাই নয় এই দেশ সংস্কৃতি-ঐতিহ্যকে যেভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছে তা ভাষায় প্রকাশ করা কার্যত অসম্ভব। রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ, মহাত্মা গান্ধী থেকে সুভাষচন্দ্র বসু, উপনিষদীয় যুগ থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী আধুনিক ভারতের কথা বলতে গেলে দিন রাত একাকার হয়ে যাবে। তবু তথ্য শেষ হবে না। এবার সেই সবকিছুকেই সংরক্ষণ করতে আর বিশ্বের মাঝে তুলে ধরতে রাজধানীতে বিশালাকার জাতীয় সংগ্রহশালা (World’s Biggest Museum)নির্মিত হতে চলেছে।যার নাম দেওয়া হয়েছে ‘যুগে যুগে ভারত’ (Yuge Yuge Bharat)।

কেন্দ্রের তরফে বলা হয়েছে যে পুরনো সংসদ ভবনের সাউথ এবং নর্থ ব্লকের মোট ১.১৭ লক্ষ বর্গমিটার জুড়ে নতুন জাদুঘর নির্মিত হবে।গত বুধবার দিল্লিতে ‘ইন্টারন্যাশনাল এগজিবিশন কাম কনভেনশন সেন্টার’ (International Exibition cum convesion centre) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘যুগে যুগে ভারত’ জাদুঘর তৈরির কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। জানা গেছে আদি, মধ্য এবং আধুনিক যুগ সম্পর্কিত তথ্য এবং নিদর্শন থাকবে এই জাদুঘরে। ভারতের প্রাচীন শহর পরিকল্পনা পদ্ধতি, বেদ, উপনিষদ, প্রাচীন চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পুঁথি থাকবে এই জাদুঘরে। এখানে মোট ৮টি বিভাগ থাকবে। যেখানে বর্ণিত হবে প্রাচীন ভারতীয় জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে মধ্যযুগ, উত্তরণ পর্ব, আধুনিক ভারত, ঔপনিবেশিক শাসন, স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৪৭ পরবর্তী সময়ের ইতিহাস। এতে তিনটি তল থাকবে যেখানে মোট ৯৫০টি কক্ষ রাখা হবে। সঠিক বাজেট না জানা গেলেও কয়েক কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...