Wednesday, May 20, 2026

ঝলমলে রোদের মাঝেই বৃষ্টির ভ্রু.কুটি! দক্ষিণবঙ্গের খুব কাছে মৌসুমী অক্ষরেখা 

Date:

Share post:

আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুতেই কাটছে না। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস বলছে এদিন দিনভরই রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। মৌসম ভবন (IMD) বলছে মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে আসছে দক্ষিণবঙ্গের কাছাকাছি। ফলে, বৃষ্টির (Rain) দাপট বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রবি ও সোমেও।

IMD জানিয়েছে মৌসুমী অক্ষরেখাটি দিল্লি থেকে বালাসোরের দিকে সরছে। পাশাপাশি পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে মৌসম ভবন সূত্রে খবর। উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে।হাওড়া , কলকাতা , হুগলি , পুরুলিয়া , ঝাড়গ্রাম , দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

 

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...