Tuesday, May 19, 2026

এখনও নেভেনি আ.গুন, সুভাষগ্রামের প্লাস্টিক কারখানায় দমকলের ১৫টি ইঞ্জিন

Date:

Share post:

শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামের (Subhashgram ) পাঁচঘোরায় একটি প্লাস্টিক কারখানায় (Plastic Factory) বিধ্বংসী আগুন!কারখানায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে থাকে আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে প্রাথমিকভাবে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আর ৫টি ইঞ্জিন নিয়ে যাওয়া হয় মধ্যরাতে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। দমকলের তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন জায়গায় পকেট ফায়ার থাকায় এখনও আগুন সম্পূর্ণ নেভেনি। যদিও কারখানার অন্যান্য অংশে বা পার্শ্ববর্তী পলিটেকনিক কলেজে (Baruipur Polytechnic college)আগুন ছড়িয়ে পড়ার আগেই তা আটকানো গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল রাত আটটা নাগাদ সুভাষগ্রামের একটি প্লাস্টিক কারখানায় আচমকাই অগ্নিকান্ড ঘটে , এরপর দ্রুত খবর দেওয়া হয় বারুইপুর পুলিশ এবং দমকলকে। তবে কী কারণে ওই প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে, তা নিয়ে এখনও পুলিশ বা দমকলের তরফে কিছু জানানো হয়নি। রাত থেকে একটানা কাজ করে চলেছেন দমকল কর্মীরা।

 

 

 

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...