Wednesday, June 24, 2026

স্থিতিশীল নন বুদ্ধদেব ভট্টাচার্য, মেডিকেল বুলেটিনে কী জানালেন চিকিৎসকেরা?

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former CM)কথা বর্ষীয়ান রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। শনিবার কলকাতার আলিপুরে (Alipur, Kolkata) এক বেসরকারি হাসপাতালে তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (CCU) ভর্তি করা হয়। প্রাথমিকভাবে নন ইনভেসিভ ভেন্টিলেশনে দিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ১০০ শতাংশ ভেন্টিলেশন (Full Ventilation Support) সাপোর্টে রাখা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতালের তরফে আজ সকালে যে মেডিক্যাল বুলেটিন (Medical Bulletin) প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের হার্ট রেট এবং ব্লাড প্রেসার স্বাভাবিক থাকলেও (Haemodynamically Stable) ফুসফুসের সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে। গতকাল তাঁর চেস্ট এক্স-রে করা হয়েছিল। রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় আজ সিটি স্ক্যানের (CT Thorax) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবল অস্বস্তি এবং শ্বাসকষ্টের সমস্যার কারণে গুরুতর অসুস্থ হয়ে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল রাতের মেডিক্যাল বুলেটিনে টাইপ টু রেসপিরেটরি ফেলিয়রের (Type II Respiratory Failure) কথা জানানো হয়েছিল। আজ সকাল থেকে ক্রিয়েটিনিনের মাত্রা অত্যন্ত বেড়েছে। পাশাপাশি রাইস টিউবের মাধ্যমে তাকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁর অন্যান্য পরীক্ষার রিপোর্ট খুব একটা সন্তোষজনক বলে মনে করছেন না চিকিৎসকেরা। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার সমস্যা থাকায় বেশ কিছু অ্যান্টিবায়োটিক কাজ করছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে প্রথমে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হলেও পরে তা বেড়ে আট সদস্যের করা হয়। হাসপাতাল সূত্রে খবর আজ সকালে সেখানে আরও একজন চিকিৎসককে নিযুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বুদ্ধবাবুকে পরীক্ষা করে দেখছেন। যেহেতু তিনি ভেন্টিলেশনে আছেন তো সেখান থেকে সিটি স্ক্যান করানো কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

 

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...