Tuesday, June 9, 2026

আজ মণিপুরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবে ‘INDIA’ !

Date:

Share post:

জাতি দাঙ্গার আগুনে দ্বগ্ধ মণিপুর(Manipur)। তিন মাস ধরেই পরিস্থিতি চললেও বিজেপির (BJP Government) ডাবল ইঞ্জিন সরকারের তাতে হেলদোল নেই। শনিবার মণিপুরের (Manipur) পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছে ‘ইন্ডিয়া’(I.N.D.I.A) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল। বিকালে রাজধানী ইম্ফলে পৌঁছে বিমানবন্দর থেকেই কপ্টারে করে সরাসরি অশান্ত চূরাচন্দ্রপুর যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে নির্যাতিতা-সহ কুকি সম্প্রদায়ের নেতা ও মহিলা গোষ্ঠীর সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন ‘ইন্ডিয়া’র (I.N.D.I.A) সদস্যরা। আজ রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। তাঁদের কথায় দেশের এই রাজ্যের পরিস্থিতি যেকোনও মানুষের চোখে জল আনবে।

আদিবাসী কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে (Woman) নগ্ন করে রাস্তা দিয়ে হাতিয়ে নিয়ে যাওয়া এবং পরে তাঁদের গণধর্ষণের ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদী গোটা দেশ। ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল ওই মহিলাদের পরিবারের সঙ্গে দেখা করেন। জানা গেছে নগ্ন করে যে মহিলাকে রাস্তায় হাঁটানো হয়েছিল তাঁর মা পাথর অনুরোধ জানিয়েছেন ইন্ডিয়ার কাছে। তিনি বলছেন তার স্বামী এবং ছেলেকে সেদিনই খুন করা হয়েছিল কিন্তু আজও তাঁদের মৃতদেহ চোখের দেখা দেখতে পাননি। এই মহিলা জানান এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে আলোচ্য দুই সম্প্রদায় কখনোই আর বোধহয় একসঙ্গে থাকতে পারবে না। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “ধর্ষণ এবং খুন দুটোই পুলিশের সামনে করা হয়েছিল। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমি এই বিষয়টি রাজ্যপালের কাছে উত্থাপন করব।” একই কথা শোনা গেছে ডিএমকে সাংসদ কানিমোঝির মুখেও।মণিপুর পরিদর্শনে ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, গৌরব গগৈ, তৃণমূলের সুস্মিতা দেব, ডিএমকে-র কানিমোঝি, আরজেডি-র মনোজ কুমার ঝা, জেডি(ইউ) প্রধান রাজীব রঞ্জন (লালন) সিং-সহ ১৬ টি রাজনৈতিক দলের ২১ জন প্রতিনিধি। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করার পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শনের কথা রয়েছে তাঁদের।

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...