Monday, May 4, 2026

রবিবারের ‘মন কি বাত’- এ মণিপুর নিয়ে নীরব মোদি! 

Date:

Share post:

মাসের শেষ রবিবার ‘মন কি বাত’(Mann ki baat)অনুষ্ঠানে নিজের কথা দেশবাসীকে শোনান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন ১০৩ তম এপিসোডে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের নানা উন্নতির খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী (PM)। অমৃত কলস যাত্রা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি- সবকিছুই উঠে এলো ৪০ মিনিটের বক্তব্যে। শুধু উঠল না মণিপুর প্রসঙ্গ(Manipur issue)। যেভাবে সেখানকার মহিলাদের ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় প্রকাশ্য রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, সেই নিয়ে একটা শব্দ খরচ করলেন না ভারতের প্রধানমন্ত্রী (PM of India)।

রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের জল সংরক্ষণের প্রশংসা করলেন মোদি। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী জানান যে আগামী ৯ আগস্ট থেকে দেশের বীর শহিদদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কেন্দ্র শুরু করছে ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচার অভিযান। মাসিক এই রেডিও অনুষ্ঠানের এবারের পর্বে মোদি উল্লেখ করেছেন যে দেশের নানা প্রান্তের মাটি সাড়ে ৭ হাজার পাত্রে জড়ো করা হবে। এরপর সেই মাটি মিশিয়ে রোপণ করা হবে গাছের চারা। এই কলস যাত্রার প্রসঙ্গ বলতে গিয়ে তিনি তুলে এনেছেন বারাণসীর শ্রাবণী উৎসবের কথাও। গুজরাটের প্রাকৃতিক দুর্যোগের কথাও বললেন বটে কিন্তু মণিপুরের কথা একবারও উচ্চারণ করলেন না। বিরোধী জোটের ২১ সদস্য ইতিমধ্যেই মণিপুরে পৌঁছে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন। নির্যাতিতার পরিবার কান্নায় ভেঙে পড়েছে। নরেন্দ্র মোদি এইসব দিকে দৃষ্টিপাত না করে শ্রাবণী বেলার ধর্মীয় উৎসবের আনন্দ অনুষ্ঠানের কথা বেশি বেশি করে বললেন। সংখ্যালঘুদের মন পেতে অবশ্য হজ যাত্রার কথাও এবারের পর্বে শোনা গেছে তাঁর মুখে। তবে এই মুহূর্তে ভারতের অন্যতম জ্বলন্ত ইস্যু নিয়ে কেন নীরব নরেন্দ্র মোদি? ভোটের প্রচারের সময় মুখে যতই মহিলাদের উন্নয়নের কথা বলুন না কেন আসলে জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুরকে সামলাতে যে কেন্দ্র সরকার চূড়ান্ত ব্যর্থ তা ইতিমধ্যেই স্পষ্ট দেশবাসীর কাছে।

 

 

 

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
175 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে