Saturday, June 27, 2026

সল্টলেকের বিকাশ ভবনের সামনে বাস দু.র্ঘটনা, আ.হত ৫

Date:

Share post:

রবিবারের দুপুরে পথদুর্ঘটনায় জখম ৫ জন। সল্টলেকের বিকাশ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। জখম ৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউন বাঙ্গুর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল কেবি ১৬ রুটের একটি বাস। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে ঠিক সেই সময় বিকাশ ভবনের সামনে মেট্রো স্টেশনের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। সেইসময় বাসের মধ্যে ২০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে ৫ জন যাত্রী আচমকা এই দুর্ঘটনায় জখম হয়। তাদের বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

আরও পড়ুন- পুলিশি তৎপরতায় ভেস্তে গেল অ.পহরণের ছক! গ্রে.ফতার ৩

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...