Sunday, May 17, 2026

শিশুপা.চারে দেশের শীর্ষে ‘ডাবল ইঞ্জিনের’ উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই বিহার-অন্ধ্রপ্রদেশও

Date:

Share post:

যত ঘটনা ‘ডাবল ইঞ্জিনের’ রাজ্য যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। জল চাওয়ায় প্রতিবন্ধীকে মারধোর করার ভিডিওটি ভাইরাল হওয়ার দিনেও আরও একটি তথ্য দেখিয়ে দিচ্ছে প্রশাসনিক দিক থেকে কোথায় নেমেছে বিজেপির উত্তরপ্রদেশ। শিশুপাচারে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে যোগীর উত্তরপ্রদেশের নাম। উত্তরপ্রদেশের সঙ্গেই রয়েছে বিহার ও অন্ধ্রপ্রদেশ।

নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর চিলড্রেন ফাউন্ডেশন ও একটি অসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হওয়া একটি সমীক্ষায় ধরা পড়েছে এই উদ্বেগের ছবি। শিশুপাচারের এই তথ্যর দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি কোভিড পরিস্থিতির আগে। আর অন্যটি কোভিড পরিস্থিতির পরে। আর সেখানেই ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। রাজধানী দিল্লিতেও শিশুপাচার বেড়ে ৬৮ শতাংশ। সমীক্ষাটি হয়েছে ২১টি রাজ্যের ২৬২টি জেলাকে নিয়ে। সেখান থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং অন্ধ্রপ্রদেশ হল সেই শীর্ষ তিনটি রাজ্য যেখানে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সর্বাধিক সংখ্যক শিশু পাচার হয়েছে। এই সময়ের মধ্যে ১৩৫৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে প্রতিবেদনের তথ্য অনুসারে জানা গিয়েছে, এদের ৮০ শতাংশের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। ৯-১২ বছর বয়সি রয়েছে ১৩ শতাংশ এবং ৯ বছরের কম ২ শতাংশের বেশি।

এই তিনটি রাজ্যে শিশুপাচারের সংকটের যে চিত্র নোবেলজয়ী সত্যার্থীর সংস্থা এবং একটি বেসরকারি সংস্থা তুলে ধরেছে তাতে উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে শিশুপাচারে ‘হটস্পট’ হিসাবে জয়পুর শহরকে দেখানো হয়েছে। একইসঙ্গে চারটি এলাকা রয়েছে দিল্লিতে।

আরও পড়ুন- আরও বাড়ছে খরচ! এবার পড়ুয়াদের ঘাড়েও জিএসটির বোঝা চাপাল কেন্দ্র

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...