Thursday, June 4, 2026

শারীরিক অবস্থা স্থিতিশীল, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে

Date:

Share post:

শনিবার রাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড (Medical Board) আজ দুপুরে বৈঠকের পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Former CM) ভেন্টিলেশন (Invesive Ventilation) থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

সোমবার সকালেই হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয় যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই স্থিতিশীল। রক্তচাপজনিত কোনও সমস্যা নেই , হার্ট রেট স্বাভাবিক। এমনকি গত ২৪ ঘণ্টায় নতুন করে জ্বর আসেনি। রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কম। যদিও এখনও তা স্বাভাবিকের অনেকটাই উপরে। আগে তাঁর সিআরপি ছিল তিনশো, সেটাই কমে দেড়শোর কাছাকাছি এসেছে। ক্রিয়েটিনিনের পরিমাণও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সেই কারণে আপাতত তাঁকে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...