Monday, March 16, 2026

রিষড়া কান্ডের তদন্তে NIA

Date:

Share post:

রিষড়া কান্ডের তদন্তে এনআইএ। সোমবার রাত দশটা নাগাদ রিষড়া থানায় আসে এনআইএ-র চার সদস্যের একটি দল। থানার আধিকারীকদের সঙ্গে কথা বলেন তারা। ঘটনায় অভিযোগ কী হয়েছিল কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এই মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন। শ্রীরামপুর থানাতেও যান তদন্তকারীরা।

প্রসঙ্গত, গত ৩রা এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্তির সূত্রপাত হয় রিষড়া সন্ধা বাজার এলাকায়। পরদিন রিষড়া চার নম্বর রেল গেট সহ কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। গাড়ি ভাঙচুড়, দোকানে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। ৪ঠা এপ্রিল রাজ্যপাল রিষড়ায় এসে শান্তির বার্তা দেন। রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকায় দীর্ঘদিন ১৪৪ ধারা জারি করা হয়। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ রাখা হয়। এই ঘটনায় হাইকোর্ট এন আই এ তদন্তের নির্দেশ দেয়। সেইমতোই সোমবার তদন্ত শুরু করে দিল এনআইএ।

আরও পড়ুন- ক্ষমতা দখলের ল.ড়াই: দিল্লি অধ্যাদেশ নিয়ে মোদি সরকারের পাশেই কংগ্রেস নেতা

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...