Monday, May 18, 2026

মঙ্গলাহাটের মালিককে কড়া হুঁশিয়ারি ফিরহাদের, হাট খুলছে সোমবার

Date:

Share post:

হাওড়ার মঙ্গলাহাটে গত ২০ জুলাই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছিল বহু দোকান। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে হাটে কেনাবেচা বন্ধ ছিল। চলছিল ধ্বংসস্তূপ সরানোর কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনার পরদিন ছুটে গিয়েছিলেন মঙ্গলাহাটে।

অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার দোকান পুড়ে গেছিল। ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে ফের খুলতে চলেছে হাওড়ার এই হাট। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমবর্তমান পরিস্থিতি দেখতে পরিদর্শনে গেছিলেন।

চারদিক ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখার পর হাটের মালিকের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দেন ফিরহাদ হাকিম। তিনি হুঁশিয়ারির সুরে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাটে অস্থায়ী ছাউনি তৈরি করা না হয় তাহলে এই জায়গা সরকার অধিগ্রহণ করবে।

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...