Tuesday, May 26, 2026

খেলা ছেড়ে ইংরেজি পড়াশোনায় মন দিলেন মেসি!

Date:

Share post:

আধুনিক যুগে ফুটবলের রাজপুত্র যদি কেউ হয়ে থাকেন তিনি নিঃসন্দেহে মেসি (Lionel Messi)। পায়ের জাদুতে মাঝমাঠ থেকে বল নিয়ে গোলপোস্টে পৌঁছে যাওয়ার ক্ষমতা এল এম ১০- এর থেকে ভাল আর কেউ পারেন না। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ককে কুর্নিশ জানান তাঁর বিপক্ষের তারকারাও। কেরিয়ারের বেশিরভাগ সময় স্পেনে (Spain) ছিলেন মেসি। প্রাক্তন বার্সা তারকা নিজের দল ছেড়ে প্রথমে যান প্যারিসের ক্লাব প্যারিস সাঁ জাঁ-তেও। ২০২৩ সালে মেসি সই করেন ইন্টার মায়ামিতে (Inter Miami)। যেখানেই যাচ্ছেন নিজের খেলার ম্যাজিক দেখাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে ভাষা নিয়ে। আসলে ইংরেজিতে সেভাবে সাবলীল নন মহাতারকা। স্পেন এবং ফ্রান্সে খুব একটা সমস্যা না হলেও এখন বিপদে পড়েছেন মেসি। তাই এবার ইংরেজির ক্লাস জয়েন করতে হয়েছে ফুটবলের GOAT-কে (Greatest of All Time)।

জানা যাচ্ছে খেলার ফাঁকে যেটুকু সময় পাচ্ছেন তখন পড়াশোনায় মন দিচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে সতীর্থ রব টেলরের (Rob Taylor) কাছ থেকে ইংরেজি শিখছেন আর্জেন্টাইন মহানায়ক। রব টেলর অবশ্য এই সুযোগে মেসির থেকে স্প্যানিশ শিখে নিচ্ছেন বলে জানা যাচ্ছে। তিনি বলছেন মেসি ইংরেজিতে একেবারেই সড়গড় নন। ফুটবল মাঠে খেলার মাঝে কমিউনিকেশনের সমস্যা না হলেও মাঠের বাইরে অনেকসময় ভাষা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। তাই এবার সেই সমস্যা কাটিয়ে উঠতে চাইছেন মেসি। রব বলছেন, মেসি এত মন দিয়ে বাধ্য ছাত্রের মতো পড়াশোনা করছেন যে হয়তো খুব তাড়াতাড়িই গড়গড় করে ইংরেজিতে সাক্ষাৎকার দেবেন।

 

 

 

 

Related articles

সিবিএসই-র ভুল উত্তরপত্র নিয়ে সরব হতেই ‘পাকিস্তানি’ তকমা পেলেন ছাত্র!

নিট (NEET) ছাড়াও চলতি বছর সিবিএসই-র (CBSE) দ্বাদশ শ্রেণির ফিজিক্স পরীক্ষার উত্তরপত্র ঘিরে বিতর্ক এখন দেশের শিক্ষা ব্যবস্থা...

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...