Tuesday, March 3, 2026

“অধীরকে নিয়ে মোদির এতো দরদ কীসের?” অন্য সমীকরণ খুঁজলেন কুণাল

Date:

Share post:

মণিপুর ইস্যুতে লোকসভায় অনাস্থা বিতর্কে জবাবি বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অধীরবাবুর কী হাল হয়েছে, ওঁর দল ওঁকেই বলতে দেয়নি! কংগ্রেসের জন্য যে সময় বরাদ্দ হয়েছিল, তার মধ্যে ওঁর ভাগ্যে কিছুই জোটেনি”। এর পর স্পিকার ওম বিড়লার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনি মহানুভব তাই কিছু অতিরিক্ত সময় বরাদ্দ করেছেন অধীরবাবুকে।” মোদির আরও সংযোজন, “আমার সবচেয়ে খারাপ লাগছে, অধীর চৌধুরীকে কোণঠাসা করা হচ্ছে। কে জানে কলকাতা থেকে হয়তো ফোন এসেছিল! অধীরবাবুর প্রতি আমার পূর্ণ সমবেদনা।”

মোদির এমন মন্তব্যের পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ মনে করছেন, এই বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতবাহী। তাঁর বক্তব্য, “অধীর চৌধুরীকে নিয়ে নরেন্দ্র মোদি যা বলছেন, তাতে অনেক ভিতরের কথা চলে আসছে। অধীর চৌধুরীকে নিয়ে এতো দরদ কীসের। তারমানে অধীর চৌধুরী নরেন্দ্র মোদির পাঞ্জাবির হাতের মধ্যে লুকিয়ে রাখা কোনও আস্তিনের তুরুপের তাস। যাকে বহরমপুরে জিততে সাহায্য করে বিজেপি!”

কুণাল আরও বলেন, “অধীর চৌধুরীকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করতে কাজে লাগে। যখন INDIA নামটা শুনলে মোদির মধ্যে প্যানিক রিঅ্যাকশন হচ্ছে। কারণ, পশ্চিমবঙ্গ থেকে INDIA-এর স্থপতি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে বিরক্ত করার জন্য অধীর চৌধুরীকে নিয়ে মোদির ইঞ্জিতবাহী মন্তব্য।”

 

 

 

 

 

spot_img

Related articles

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...