Sunday, May 17, 2026

কলকাতা হাই কোর্টেই চলবে যাবতীয় নিয়োগ মামলার শুনানি: সুপ্রিম নির্দেশ

Date:

Share post:

নিয়োগ মামলাগুলি একত্র করে সুপ্রিম কোর্টে (Superme Court) হোক- আর্জি জানিয়ে ছিলেন অভিযোগকারীরা। শুক্রবার, মামলা স্থানান্তর করার সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিল নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টেই (Calcutta High Court)। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ ওই আবেদনগুলি খারিজ করে দেয়।

এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, হাই কোর্টকে এড়িয়ে সরাসরি কোনও মামলার শুনানি সম্ভব নয়। এই ফলে জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিংহের একক বেঞ্চে নিয়োগ মামলার শুনানিতে বাধা রইল না।

কলকাতা হাই কোর্টে নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে। সুপ্রিম-নির্দেশের পরে সেগুলি সেরকমই চলবে। এই বিষয়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।

আরও পড়ুন- ডানকুনি থানার পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে ডাকা*তির কিনারা

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...