Saturday, June 13, 2026

পুরোনো মামলায় জয়াপ্রদাকে ৬ মাসের জে.লের সা.জা আদালতের

Date:

Share post:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী জয়াপ্রদার ৬ মাসের জেল ও ৫০০০ টাকা জরিমানা! শুক্রবার এই নির্দেশ দিয়েছে চেন্নাই আদালত। বেশ কয়েক বছরের পুরোনো একটি ঘটনায় অভিনেত্রী জয়াপ্রদার সঙ্গে তাঁর দুই বিজনেস পার্টনার রামকুমার এবং রাজাবাবুকেও দোষী সাব্যস্ত করেছে চেন্নাই আদালত।

সূত্রের খবর, জয়াপ্রদা এবং তাঁর দুই বিজনেস পার্টনার চেন্নাইয়ে একটি সিনেমা হল কিনেছিলেন। কিন্তু ব্যবসায় লোকসান করার পর কয়েক বছর আগে জয়াপ্রদা ও দুই বিজনেস পার্টনার চেন্নাইয়ের ওই সিনেমা হলটিকে বন্ধ করে দেন। কিন্তু থিয়েয়ারের কর্মীরা জয়াপ্রদা, রামকুমার এবং রাজাবাবুর বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করে। বর্ষীয়ান অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, জয়াপ্রদা থিয়েটার কমপ্লেক্সের কর্মীদের ESI-এর টাকা দেননি। সেই মামলাতেই বিচারপতি শুক্রবার ওই সিনেমা হলের মালিক হিসেবে জয়াপ্রদা, রামকুমার এবং রাজাবাবুর বিরুদ্ধে ছয় মাসের জেল ও জরিমানার এই রায় দিয়েছে।

আরও পড়ুন- স্বপ্নদীপের রহস্যমৃ.ত্যু: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রে.ফতার যাদবপুরের প্রাক্তনী সৌরভ

 

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...