Friday, June 5, 2026

মোহনবাগানের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ, ফেডারেশনের কাছে অভিযোগ

Date:

Share post:

এযেন গোদের ওপর বিষফোঁড়া। একেই তো ম‍্যাচ হার, তারওপর ফেডারেশনের কাছে অভিযোগ। মরশুমের প্রথম বড় ম‍‍্যাচে ইস্টবেঙ্গল এফসির কাছে ১-০ গোলে হারে মোহনবাগান সুপার জায়েন্ট। এর ফলে দীর্ঘ সাড়ে চার বছর পর ডার্বির রং হল লাল-হলুদ। আর এই জয়ের পরই এআইএফএফ-এর কাছে মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ড কাপের নিয়মভঙ্গের অভিযোগ আনল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের অভিযোগ ডুরান্ড কাপের নিয়ম ভেঙে ৩ ম্যাচে ৩৩ জন ফুটবলারকে খেলিয়েছে মোহনবাগান। যেখানে ডুরান্ড কাপের নিয়ম, গোটা টুর্নামেন্টে মোট ৩০ জন ফুটবলার খেলাতে পারবে প্রতিটি দল।

ম‍্যাচ শেষে ইস্টবেঙ্গলের অভিযোগ, প্রথম দুটি ম্যাচে ২৭ জন ফুটবলারকে খেলিয়েছিল মোহনবাগান। শনিবারের ম্যাচে আরও ছ’জন ফুটবলার খেলানো হয়েছে। যেখানে সর্বোচ্চ সর্বোচ্চ তিন জন খেলানো যেতে পারত। আর এই নিয়েই এআইএফএফ -এর কাছে অভিযোগ করে লাল-হলুদ। এই নিয়ে মুখ খুলেছেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতও। তিনি বলেন,” মোহনবাগান তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডুরান্ডে। এর মধ্যেই ওরা ৩৩ জন ফুটবলারকে ব্যবহার করে ফেলেছে। ডুরান্ডে নিয়ম রয়েছে ৩০ জনকে খেলানোর। আমরা কখনও ৩০ জনের বেশি ফুটবলারকে খেলাব না। ওরা নিয়মের বাইরে গিয়ে কাজ করেছে।”

এরপরই কুয়াদ্রাত আরও বলেন,” নিয়ম সব জায়গায় সমান ভাবে কাজে লাগানো হয় না, এটা দেখে অবাক হয়েছি। মোহনবাগানের ব্যাপারটা বুঝতে পারছি। ওরা সবাইকে খেলিয়ে দেখে নিতে চাইছে। এরপরে ওদের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেটাকে আমি সমীহ করি। কিন্তু নিয়ম তো সবার জন্যেই সমান তাই না?”

আরও পড়ুন:‘সোশ্যাল মিডিয়ায় আমার আয়ের তথ‍্য সঠিক নয়’, টুইট করে বললেন বিরাট

 

 

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...