Wednesday, May 13, 2026

হাড়োয়ায় গু*লিবিদ্ধ তৃণমূলের জয়ী প্রার্থী, তদন্তে পুলিশ

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের সঙ্গে মানুষের রায়ে নির্বাচিত হতে না পেরে শাসক দলের উপর চড়াও হচ্ছে বিরোধীরা। এবার ভোট পরবর্তী হিংসার জেরে খুন হলেন উত্তর চব্বিশ পরগণার হাড়য়ার তৃণমূল নেতা। নিহতের নাম শেখ সাহেব আলি। রাতের অন্ধকারে এক দল দুষ্কৃতী তাঁকে গুলি করে খুন করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ স্বপ্নদীপের মৃ.ত্যু:রাতভর জিজ্ঞাসাবাদের পর আরও ২ গ্রে.ফতার


শনিবার রাতে কাজ সেরে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে হাড়োয়ার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের সামলা বাজার চত্বরে তাঁর রাস্তা আটকে দাঁড়ায় একদল দুষ্কৃতী। এরপরই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আট থেকে দশ রাউন্ড গুলি লাগে তাঁর গায়ে। বুক, পিঠ এমনকি মাথাতেও গুলি লেগেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


পুলিশ সূত্রে খবর, এ বারের পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছিলেন নিহত তৃণমূল নেতা। দলের টিকিটে জয়ী হন তিনি। তারপর শেষ হয় বোর্ড গঠনও। পরিবারের তরফে খবর,শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁদের কাছে খবর যায়। তাঁরা জানতে পারেন, বাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সাহেব আলির দেহ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...