Sunday, June 21, 2026

ব্রিটেনের মাটিতে ঠাঁই নেই নীরব মোদি-বিজয় মালিয়ার! কলকাতায় এসে বি.স্ফোরক ব্রিটিশ মন্ত্রী   

Date:

Share post:

“কোনও দেশের আইনকে ফাঁকি দিয়ে ব্রিটেনের (Britain) মাটিতে আশ্রয় চাইলে তা কোনওমতেই দেওয়া হবে না।” সম্প্রতি জি২০ সম্মেলনের (G20 Conclave) বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে একথাই সাফ জানালেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী টম টুগেনধাট। ভারত থেকে বিপুল পরিমাণ টাকা কারচুপি করে ব্রিটেনে চম্পট দিয়েছে নীরব মোদি (Neerav Modi), বিজয় মালিয়ার (Vijay Mallya) মতোর ভারতীয় ধনকুবেররা। তাদের দেশে ফেরানোর বদলে তাদের বিদেশেই রেখে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। তবে নাম না করলেও ব্রিটিশ মন্ত্রী কিন্তু কখনওই নীরব মোদি বা বিজয় মালিয়ার নাম মুখে আনেননি। তিনি সাফ জানিয়েছেন, প্রত্যেক দেশের নিজস্ব বিচারব্যবস্থা দেশবাসীদের সঠিকভাবে মেনে চলা উচিত।

সম্প্রতি জি-২০ সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসেন ব্রিটিশ মন্ত্রী টম টুগেনধাট। সম্মেলন শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সাংবাদিকরা ব্রিটিশ মন্ত্রীকে নীরব মোদি, বিজয় মালিয়া সংক্রান্ত একাধিক প্রশ্ন করেন। তবে এদিন কারও নাম না নিয়ে টম বলেন, ভার‍ত ও ব্রিটেন- দুই দেশেরই নিজস্ব বিচারব্যবস্থা রয়েছে। সকলেরই সেই বিচারপদ্ধতি মেনে চলা দরকার। এরপরই ব্রিটিশ সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী জানান, কোনও দেশের আইনকে ফাঁকি দিতে চেয়ে ব্রিটেনের মাটিতে আশ্রয় চাইলে তা দেওয়া হবে না।

২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেফতার হন হিরে ব্যবসায়ী নীরব মোদি।  তিনি। কোটি কোটি টাকা ঋণখেলাপ করে বর্তমানে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন নীরব। অন্যদিকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ একাধিক ভারতীয় ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়ে ২০১৬ সালে ব্রিটেনে গা ঢাকা দেন কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার বিজয় মালিয়া। তবে দুজনকেই দেশে প্রত্যার্পণের আইনি প্রক্রিয়া শুরু হলেও মোদি সরকার কবে বা আদৌ সম্ভব কী না তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

 

 

 

Related articles

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...