Thursday, May 14, 2026

নিশ্চিহ্ন বিরোধীরা, আলিপুরদুয়ারে জেলা পরিষদ গঠন করছে শাসকদল

Date:

Share post:

নিশ্চিহ্ন বিরোধীরা। ১৪ অগাস্ট সোমবার আলিপুরদুয়ারের (Alipurduar) গঠিত হতে চলেছে জেলা পরিষদ। সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে আঠারোটিই যায় তৃণমূলের দখলে। বিরোধীরা, বিশেষ করে বিজেপি খাতাই খুলতে পারেনি আলিপুরদুয়ার জেলা পরিষদে। বিগত জেলা পরিষদের বোর্ডে শিবরাত্রির সলতের মতো একজন মাত্র বিজেপি সদস্যা ছিলেন কুমারগ্রাম থেকে। তিনি এবার ভোটে দাঁড়িয়ে গোহারা হেরেছেন। তাই এবার বিরোধী শূন্য বোর্ড তৈরি হতে চলেছে আলিপুরদুয়ার জেলা পরিষদে।

নতুন জেলা আলিপুরদুয়ারে বিগত জেলা পরিষদ বোর্ড উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল। আর তার ফলস্বরূপ এবার জেলাপরিষদের ভোট ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিরোধী দলগুলি। এবার জেলার সাধারণ মানুষ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিতে ভোলেনি। কারণ উনিশর লোকসভা ও একুশের বিধানসভায় বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলে তাদের ভোট দিয়ে বিপাকে পড়েছিল এই জেলার মানুষ। লোকসভা ভোট জিতে সাংসদ তথা মন্ত্রী হয়ে একমাত্র নিজের উন্নয়ন ছাড়া আর কিছুই করেনি জন বার্লা। আর বিধায়করা তো শুধু কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া কিছুই করেনি। যে কারণে বিজেপিতে থেকে কিছু করতে না পেরে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যোগ দিয়েই তিনি কিন্তু রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ শুরু করতে পেরেছেন। তাই আগামী দিনে জেলার সার্বিক উন্নয়নকে ত্বরানিত সোমবার গঠিত হবে বিরোধীশূন্য জেলা পরিষদ।

আরও পড়ুন- সিঙ্গালিলা জাতীয় উদ্যানে নতুন অতিথি, ভিড় জমিয়েছেন পর্যটকরা

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...