Tuesday, May 19, 2026

মুখে পাকিস্তান মু.র্দাবাদ স্লোগান! স্বাধীনতা দিবসের আগে তেরঙ্গায় মজলেন পাক বধূ সীমা

Date:

Share post:

প্রেমের টানে সুদূর পাকিস্তান (Pakistan) থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আর ভারতে প্রবেশের পর থেকেই একের পর এক কাণ্ড ঘটিয়ে চলেছেন পাক বধূ সীমা হায়দার (Seema Haider)। তবে শুধু পাক বধূই নয়, শচীনের পাকিস্তানি বউ (Pakistani Wife) বলেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি। সীমা নাকি মন থেকে পাকিস্তান শব্দটি মুছে ফেলতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত জুলাই মাসে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সীমা জানিয়ে দিয়েছিলেন আর পাকিস্তানে ফিরে যেতে চান না তিনি। তাঁর কাছে পাকিস্তান অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটাই জুড়ে রয়েছে ভারত। এর আগে রাধে রাধে লেখা উড়ুনি ব্যবহারের পাশাপাশি লোকজনকে দেখলে হাতজোড় করে প্রণাম, ঠাকুর পুজো সবটাই করছেন তিনি। প্রেমের টানে পাক সীমান্ত পেরিয়ে তিনি এখন অন্য সীমা। এবার ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ফের সংবাদ শিরোনামে উঠে এলেন এই বিতর্কিত কন্যা।

রবিবার নয়ডার (Noida) বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন (Flag Host) করেন তিনি। এইসঙ্গে পাক বধূ জানিয়েছেন, বলিউডের ছবির অফারও ফিরিয়ে দিয়েছেন। মঙ্গলবার ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতা দিবস (Independence Day)। মিডিয়া রিপোর্ট বলছে সীমা এবার হর ঘর তেরঙা উৎসবে সামিল হয়েছেন। তিনি স্বামী শচীন মিনার সঙ্গে ভারতের জাতীয় পতাকাও উত্তোলন করেছেন। এদিকে সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে সীমা স্লোগান দিচ্ছেন পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে সীমার জীবন গত কয়েকদিনে অনেকটাই বদলে গিয়েছে।

পাবজি খেলতে গিয়ে ভারতের সচিনের সঙ্গে পরিচয় হয়েছিল সীমার। সেই পরিচয় থেকে প্রেম। সেই প্রেম ক্রমেই গভীর হয়। আর এরপর একদিন সীমান্ত টপকে পাকিস্তান থেকে ভারতে চলে আসেন সীমা। সঙ্গে তিন সন্তান। অবৈধ পথে ভিসা ছাড়াই তিনি ভারতে চলে এসেছিলেন। তারপরই সন্দেহ দানা বাঁধে তিনি কি পাকিস্তানি চর? তবে সীমা বার বারই সেই দাবি অস্বীকার করেছে।

 

 

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...