Wednesday, March 25, 2026

দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ শুরু হতে পারে পুজোর আগেই

Date:

Share post:

দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের কাজ শুরু হতে পারে পুজোর আগেই, এমনটাই জানালেন প্রশাসন। দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন হুগলি রিভারব্রিজ কমিশনারস। সম্প্রীতি নবান্নের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এই সেতুর সংস্কার বিষয় নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর এবং এইচআরবিসি আধিকারিকরা। এই বৈঠকে সংস্কারে যাবতীয় কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

হাওড়া এবং কলকাতার সঙ্গে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ সেতু হলো এটি। এমন একটি গুরুত্বপূর্ণ সেতুকে সংস্কার করার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।
উদ্বোধনের ৩১ বছর কেটে গেলেও সেতু সংস্কারের কাজ আর হয়নি। তাই এই সেতু সংস্কারের কাজে এবার উঠে পড়ে লেগেছে নবান্ন।

সম্প্রতি নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সেতুর সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন।

পূর্ত দফতর এবং এইচআরবিসি-র আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই সংস্কারের যাবতীয় কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। কারণ, রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে আসতে গেলে দ্বিতীয় হুগলি সেতু অন্যতম পথ বটে। এই পথ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বরিষ্ঠ আধিকারিকরা প্রতিনিয়ত যাতায়াত করেন। তা ছাড়া, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু ছাড়াও কলকাতার সঙ্গে দ্রুত হাওড়া জেলায় যাওয়ার গুরুত্বপূর্ণ পথও এই সেতুই। তাই এমন একটি সেতুর সংস্কার আর ফেলে রাখতে নারাজ রাজ্য সরকার।
এই সেতু সংস্কারের কাজে বিদেশি কোনও সংস্থার সাহায্য নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। সে দিক বিবেচনা করে সংস্কারের কাজে কী পরিমাণ অর্থ খরচ হতে পারে, সেই বিষয়ে আলোচনা চলছে প্রশাসনের অন্দরে।

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...