Thursday, May 14, 2026

নাটু নাটু থেকে চক দে ইন্ডিয়া, ছন্দে তালে জমজমাট বিটিং রিট্রিট অনুষ্ঠান!

Date:

Share post:

৭৭ তম স্বাধীনতা দিবসের (77th Indian Independence Day) বিকেলে প্রথা মাফিক বিটিং রিট্রিট (Beating Retreat ) হল পাঞ্জাবের অমৃতসরে আটারি-ওয়াঘা সীমান্তে (Attari-Wagah Border)। উৎসবে সামিল দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী। অন্যান্য বছরের মতো এবারও বিটিং রিট্রিট (Beating Retreat ) অনুষ্ঠানে বিএসএফ (BSF) ও পাক রেঞ্জার্সের (Pakistan Rangers) জওয়ানদের দেখা গেল । স্বাধীনতার তিন রঙে সেজে উঠেছে সীমান্ত। BSF – এর বীরাঙ্গনা দুর্গা বাহিনীর সদস্যরা এই অনুষ্ঠানে নিজেদের স্কিল প্রদর্শন করেন।এদিন বর্ণময় প্যারেডের মাধ্যমে দুই দেশের শক্তি প্রদর্শনের সাক্ষী হন কয়েকশো মানুষ।

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এই অনুষ্ঠান দেখতে দূর-দূরান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও বহু পর্যটক আসেন প্রতি বছর। ১৯৫৯ সাল থেকে ওয়াঘা-আটারি সীমান্তের জয়েন্ট চেক পোস্ট-এ বিএসএফ (BSF ) এবং পাক রেঞ্জার্স-এর মধ্যে ‘বিটিং রিট্রিট’ অনুষ্ঠিত হয়ে আসছে। সীমান্তে এই দিনের ছবি যেন বারবার করে ভারত আর পাকিস্তানের মৈত্রী বন্ধনের কথাই মনে করিয়ে দেয়। এবছরও প্রথা মেনে অনুষ্ঠানের শেষে দুই দেশের জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ৭৭ তম স্বাধীনতা দিবসের বিকেলের এই অনুষ্ঠানে বিএসএফ-এর বীরাঙ্গনা দুর্গা বাহিনীর মহিলাদের একাধিক কর্মকাণ্ডে অভিভূত হন উপস্থিত দর্শকরা। পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশমাতৃকাকে সম্মান জানানো হয়। নাটু নাটু থেকে চক দে ইন্ডিয়া, ছন্দে তালে জমজমাট বিটিং রিট্রিট অনুষ্ঠান!

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...