Wednesday, June 24, 2026

বৈচিত্র্যের মেলবন্ধনে ভারতীয় বস্ত্রশিল্পকে বিশেষ শ্রদ্ধা গুগল ডুডলের!

Date:

Share post:

৭৭ তম স্বাধীনতা দিবস (77th Independence Day) উদযাপনে সকাল থেকেই ভারতের নানা প্রান্তের একাধিক কর্মকাণ্ডের ছবি ধরা পড়ল। দিল্লি থেকে কলকাতা (Delhi to Kolkata) সর্বত্রই দেশ বন্দনার নানা ছবি উঠে এল। ভারতের স্বাধীনতা দিবসে বিশেষ শ্রদ্ধা নিবেদন করল গুগল ডুডল (Google Doodle)। আসমুদ্রহিমাচল ধরা পড়ল নম্রতা কুমারের (Namrata Kumar) চিত্রকলায়। আজকের দিনে ভারতীয় বস্ত্রশিল্পকে (tribute to the Indian textile industry) বিশেষ শ্রদ্ধা জানালো গুগল (Google)।

ভারতবর্ষ মানেই নানা ভাষা নানা মত নানা পরিধান। ভৌগোলিক অবস্থান অনুযায়ী এই দেশের একেক রাজ্যের মানুষ একেক রকমের পোশাক পরিচ্ছদ পরেন। বিভিন্ন প্রদেশের বয়নশিল্পও ভিন্ন। একটা সময় ভারত বস্ত্র আমদানি-রফতানিতে বিশ্বসেরা ছিল । এখনও ভারতে যে মানের তুলো উৎপন্ন হয় তা আর কোথাও হয় না। সেই বস্ত্রশিল্পের বৈচিত্র্যকেই তুলে ধরল Google। গুজরাটি স্টিচ থেকে শুরু করে হিমাচল প্রদেশের পাট্টু, পশ্চিমবঙ্গের জামদানি, উড়িষ্যার ইক্কত, উত্তর প্রদেশের বেনারসি সবই স্থান পেল আজকের ডুডলে। ২১ রকম টেক্সটাইলের উপর সুচ সুতোয় লেখা হয়েছে গুগল। দেশজ শিল্পের যে কোনও বিকল্প হয় না সেই কথাই তুলে ধরল ডুডল। বাংলা, কেরল, গুজরাট, রাজস্থান ভারতের সব প্রান্তের বস্ত্রশিল্পের ডিজাইন তুলে ধরা হয়েছে গুগলের শিল্পকর্মে।এই ডুডলটি বানিয়েছেন দিল্লির শিল্পী নম্রতা কুমার। শিল্পীর বলছেন, “ভারতের বৈচিত্র্যময় বস্ত্রশিল্পের দিকটি নিয়ে গবেষণা করেছি। দেশের সব ভৌগলিক দিকের প্রতিনিধিত্ব যাতে আমার এই ডুডলে থাকে, তা নিশ্চিত করতে চেয়েছিলাম আমি।”

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...