Thursday, May 14, 2026

পাঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

Date:

Share post:

ডার্বি জেতার পরও জয়ের ধারা অব‍্যাহত ইস্টবেঙ্গল এফসির। এদিন ডুরান্ড কাপে দুরন্ত জয় পেল কার্লোস কুয়াদ্রাতের দল। পাঞ্জাব এফসিকে হারাল ১-০ গোলে। এই জয়ের ফলে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন জেভিয়ার সিভেরিও। ইস্টবেঙ্গলের জয়ের ফলে, ডুরান্ড কাপে মোহনবাগানের পরের রাউন্ডে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।

ম‍্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই দুইবার ইস্টবেঙ্গলের রক্ষণে হানা দেয় পাঞ্জাব এফসি।একবার দারুণ সুযোগ এসে গিয়েছিল লাল-হলুদের প্রাক্তনী জুয়ান মেরা গঞ্জালেজের কাছে।তবে তাঁর শট সেভ করেন লাল-হলুদ গোলরক্ষক গিল। ১০ মিনিটে রিকি স্যাবং-এর শটও বাঁচান গিল। প্রথম দিকে তেমন আক্রমণে ঝড় না তুললেও, পরের দিকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কুয়াদ্রাতের দল। যার ফলে গোল পেয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলকে গোল করে ১-০ এগিয়ে দেন জেভিয়ার সিভেরিও। ২২ মিনিটে ডানদিক থেকে বোরহা হেরেরার ভেসে আসা ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করে যান সিভেরিও। ইস্টবেঙ্গলের জার্সিতে এটা তাঁর দ্বিতীয় গোল। জুয়ান মেরার সঙ্গে সৌভিক চক্রবর্তীর লড়াই বেশ জমে ওঠে। ৪০ মিনিটে আবারও সিভেরিও এগিয়ে দিতে পারতেন ইস্টবেঙ্গলকে। বাঁদিক থেকে নাওরেম মহেশ সিং-এর ক্রস থেকে হেড করেন সিভেরিও। সেই হেড বারে লেগে বেরিয়ে না এলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেতে পারত লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধে গোটা মাঠ জুড়ে রাজত্ব করতে থাকে লাল-হলুদ। ৬৭ মিনিটে বোরহাকে তুলে পেদ্রো লুকাসকে নামান কোচ। ম্যাচের শেষের দিকে ক্লেইটন সিলভাকে নামানো হয়। তবে এই মরশুমে প্রথম ম্যাচে নেমে সুযোগ নষ্ট করেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল। ওপরদিকে আক্রমণে গিয়েও গোলের দরজা খুলতে পারেনি পাঞ্জাব এফসি।

আরও পড়ুন:নতুন সাজে মহামেডান ক্লাব, বিশেষ সম্মান ভাস্কর গঙ্গোপাধ্যায়-আসলাম পারফেজকে

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...