Saturday, June 27, 2026

ধূপগুড়িতে রাস্তায় বিজেপির গোষ্ঠী কো.ন্দল! দুই নেতার হাতা.হাতি ঘিরে উত্তেজনা

Date:

Share post:

রাস্তায় নামল বিজেপির গোষ্ঠী কোন্দল। ধূপগুড়িতে বিজেপির (BJP) জেলা সভাপতির হাতে বেধড়ক মার খেলেন বিজেপিরই জলপাইগুড়ি প্রাক্তন জেলা সভাপতি। তাঁকে রীতিমতো মাটিতে ফেলে মারা হয়।

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন বিজেপি প্রার্থী তাপসী রায় (Tapasi Ray) বিজেপির জেলা দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। সেসময় মিছিলে ঢুকে জেলা বিজেপির প্রাক্তন সহ-সভাপতি অলোক চক্রবর্তী (Alok Chakraborty), বিজেপি প্রার্থী তাপসী রায় ও বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীকে ফুল দিতে যান। সেসময় অলোক চক্রবর্তীকে মিছিলের সামনে থেকে ধাক্কা দেন বাপি গোস্বামী। রাস্তায় পড়ে যান অলোক। এরপর অলোক চক্রবর্তীকে লাথি মারতে দেখা যায় বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ও জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষকে। রীতিমতো দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায় এর সামনেই মারধর করা হয়। পরবর্তীতে সেখান থেকে চলে যান বিজেপি নেতা তথা জেলা বিজেপির প্রাক্তন সহ সভাপতি অলোক চক্রবর্তী।

এদিকে অলোকের দাবি, তাঁকে বিজেপি বহিষ্কার করেছে এরকম কোনও চিঠি তিনি পাননি। তিনি বলেন,” শহিদ পরিবারের সদস্যাকে বিজেপি প্রার্থী করেছে। তাঁকে আগাম শুভেচ্ছা জানাতে এবং তাঁকে দেখতেই আমি এসেছিলাম। তবে আজ যেই ঘটনা ঘটলো সেটা সাধারণ কর্মীরা বিচার করবে।” যদিও এই বিষয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী কোনো মন্তব্য করেনি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...