Saturday, June 6, 2026

কুস্তি সংস্থার নির্বাচনে না থেকেও রয়েছেন ব্রিজভূষণ! অসন্তুষ্ট বজরং-রা

Date:

Share post:

আপাতত স্থগিত কুস্তি সংস্থার নির্বাচন। এই নির্বাচনে লড়তে পারবেন না বিদায়ী ব্রিজভূষণ শরণ সিং বা তাঁর পরিবারের কেউ, একথা আগেই নিশ্চিত করেছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তবে সূত্রের খবর, নির্বাচনে পুরোপুরি এরানো যাচ্ছে না ব্রিজভূষণের প্রভাব। জানা যাচ্ছে, সভাপতি পদে যাঁরা লড়ছেন একজন যিনি ব্রিজভূষণের ঘনিষ্ঠ। এছাড়াও বিভিন্ন পদে লড়ছেন ব্রিজভূষণের ঘনিষ্ঠেরাই। আর এই ঘটনা ভালভাবে নিতে পারছেন না প্রতিবাদী কুস্তিগিরেরা। আর এই নিয়ে মুখ খুললেন আন্দোলনরত কুস্তিগির বজরং পুনিয়া। তাঁদের মতে, ব্রিজভূষণের ঘনিষ্ঠেরা যদি নির্বাচনে লড়েন তাহলে কোনও দিন কুস্তিসংস্থা দুর্নীতিমুক্ত করা যাবে না এবং মহিলা কুস্তিগিরেরা নিজেদের নিরাপদ মনে করবেন না।

এই নিয়ে বজরং পুনিয়া বলেন,” ব্রিজভূষণের ঘনিষ্ঠেরা নির্বাচনে লড়ছেন। সঞ্জয় কুমার সিং সভাপতি পদে লড়ছেন। উনি জিতলে কার্যত ব্রিজভূষণেরই জয় হবে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রিজভূষণ বা ওঁর পরিবারের কেউ নির্বাচনে লড়বেন না। কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে না। সরকারকে নিজেদের প্রতিশ্রুতি রাখতে হবে। না হলে মহিলা কুস্তিগিরেরা নিরাপদ থাকবেন না। কত দিন এ ভাবে ভয় পেয়ে জীবন কাটাবেন।”

বজরং আরও বলেন,” যদি কুস্তিসংস্থায় ব্রিজভূষণের সঙ্গে জড়িত কেউ না থাকেন, তাহলেই কেবল নির্যাতিত মহিলা কুস্তিগিরেরা সাহস পাবেন কথা বলার। কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন সেটা বলতে পারবেন। ব্রিজভূষণ খুবই ক্ষমতাশালী, উপর মহলের সঙ্গে যোগাযোগ রয়েছে। এটাই আমরা বদলাতে চাই।”

এই মুহূর্তে যৌন নির্যাতনের বিরুদ্ধে দিল্লির আদালতে বিচার চলছে ব্রিজভূষণের বিরুদ্ধে। এখন জামিনে রয়েছেন তিনি। আর কুস্তি সংস্থার নির্বাচনও আপাতত স্থগিত।

আরও পড়ুন:দলের প্রধান সমস‍্যার সমাধান বলে দিলেন শাস্ত্রী, বললেন, চারে খেলানো হোক কোহলিকে

 

 

 

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...