Monday, June 22, 2026

দলের প্রধান সমস‍্যার সমাধান বলে দিলেন শাস্ত্রী, বললেন, চারে খেলানো হোক কোহলিকে

Date:

Share post:

সামনেই একদিনের ক্রিকেট বিশ্বকাপ। দীর্ঘদিন ধরে ভারতের ঝুলিতে নাই আইসিসির কোন ট্রফি। আসন্ন বিশ্বকাপে সেই খরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া। সম্প্রতি ভারতের একটি বিরাট রোগ মিডল অর্ডার সমস্যা সামনে এসেছে। যা নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বললেন, আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপে দলের প্রয়োজন হলে বিরাট কোহলি একধাপ নেমে ব্যাট করতে পারেন। শাস্ত্রীর পরামর্শ, একান্তই কাউকে না পাওয়া গেলে বিরাট কোহলিকেই চার নম্বরে খেলানো যেতে পারে।

এই নিয়ে শাস্ত্রী বলেন,”ব্যাটিং অর্ডারের ঠিক উপরের দিকে ইশান কিষানের ব্যাট করা উচিত। অধিনায়ক হিসেবে রোহিত অনেক অভিজ্ঞ। ও তিন বা চারে ব্যাট করতে পারে। এখানেই আপনাকে প্লেয়ারের ফ্রেম অফ ফাইন্ড দেখতে হবে। শীর্ষে ব্যাট করার পরিবর্তে শুভমনকে ৩ বাব ৪ নম্বরে ব্যাট করতে বলা হলে ও কী করবে? কোনও প্লেয়ারই কোনও ব্যাটিং পজিশনের মালিক নয়। বিরাটকে যদি চারে ব্যাট করতে হয়, তবে দলের হয়ে চারেই ব্যাট করবে। চার নম্বর পজিশনেও কোহলির রেকর্ড কিন্তু বেশ ভালো।

এরপরই শাস্ত্রী আরও বলেন,” আমি নিজেই আগের দুই বিশ্বকাপের জন্যও কোহলিকে চারে ব্যাট করানোর কথা ভেবেছিলাম। আমি এই নিয়ে তখন এমএসকে-র (প্রধান নির্বাচক) আলোচনাও করেছিলাম। আসলে প্রথমে যদি আমরা দুই বা তিন উইকেট হারিয়ে বসতাম, তবে দলের হাল ধরার জন্য মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন।”

আরও পড়ুন:বাজবলে মজেছেন কপিল দেব, রোহিতদের বিরাট বার্তা বিশ্বজয়ী অধিনায়কের

 

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...