Monday, March 16, 2026

ভোট ফর INDIA: ভারতজুড়ে প্রচারাভিযান কর্মসূচির ঘোষণা মুকুল বৈরাগ্যর

Date:

Share post:

সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ৩৮টি সামাজিক গণ সংগঠন শুরু করল ভোট ফর INDIA অরাজনৈতিক ক্যাম্পিং। বৃহস্পতিবার, কলকাতা প্রেস ক্লাবে এই সংগঠনগুলির নেতৃত্বের উপস্থিতিতে সারা ভারতজুড়ে এই প্রচারাভিযান কর্মসূচি ঘোষণা করেন নমঃশূদ্র কল্যাণ পরিষদের সভাপতি তথা নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য (Mukul Boiragya)।

মুকুল বৈরাগ্য বলেন, এই ৩৮টি সামাজিক সংগঠন বিশেষভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে একমত যে, নবগঠিত ইন্ডিয়া জোটের মধ্যে যে থাকা রাজনৈতিক দলগুলি যে যে রাজ্যে ক্ষমতাসীন রয়েছে সেখানে কোনও অশান্তি নেই। মণিপুরের মতো আগুন জ্বলেনি। সরকারি পরিষেবায় জনগণ অত্যন্ত খুশি। এই সব রাজ্যে মানুষের জন্য সরকার গঠিত হয়েছে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে খুন, ধর্ষণ সাম্প্রদায়িক দাঙ্গা-সহ নানাবিধ অশান্তি লেগেই রয়েছে। ভারতবাসী অশান্তি চায় না। শান্তিতে বাঁচতে চায়। এই কারণেই ভোট ফর INDIA ক্যাম্পেনিং শুরু করেছেন তাঁরা।

আরও পড়ুন:হদিশ মিলল হলুদ ট্যাক্সির ! ‘মাথায় গামছা মোড়া অবস্থায়’ যাদবপুরের পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যান চালক

 

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...