Monday, March 16, 2026

২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে ভারতে পাঠানোর প্রস্তুতি আমেরিকার

Date:

Share post:

২৬/১১ মুম্বই হামলায়(Mumbai Attack) অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে(Tahawwur Rana) ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত। সেই নির্দেশ মতো আমেরিকায় জেলবন্দি পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতের(India) হাতে তুলে দিতে চলেছে জো বাইডেন(Joe Biden) সরকার।

গত মে মাসেই ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু প্রত্যর্পণের রায়ে স্থগিতাদেশ চেয়ে রানার আবেদন চলতি সপ্তাহে খারিজ হয়ে গিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রানার আবেদন এখন ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে বিচারাধীন। ফলে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন প্রত্যর্পণের নির্দেশনামায় সই করতে পারবেন। চলতি সপ্তাহে আমেরিকার বিদেশ দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে। যদিও আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে ‘সারেন্ডার সার্টিফিকেট’ বা হস্তান্তর পত্রে সই না করার আবেদন জানিয়ে চিঠি লিখেছেন রানার আইনজীবী। এই বিষয়ে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “প্রত্যপর্ণের বিষয়টি নিয়ে এখনই আমি কিছু বলব না। এই বিষয়ে কী পদক্ষেপ করা হচ্ছে তা বিচার বিভাগ স্পষ্ট করতে পারবে। তবে আমি এটাই বলব, বিশ্বে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করতে বদ্ধপরিকর ওয়াশিংটন। ২৬/১১ হামলায় যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত।”

উল্লেখ্য, মুম্বই হামলার অভিযুক্ত পাক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম সদস্য ডেভিড কোলম্যান হেডলির শৈশবের বন্ধু রানা। ২৬/১১ জঙ্গি হামলায় হেডলিকে প্রত্যক্ষ ভাবে সাহায্য করেছিল রানা। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের। তাঁকে হেফাজতে পেতে দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং পরবর্তী কালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। এরপর ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। এবার রানাকে প্রত্যার্পণের ভারতের আবেদনে সাড়া দিচ্ছে আমেরিকা।

spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...