Monday, May 11, 2026

৪৯৩জন শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ শিক্ষা দফতরের

Date:

Share post:

আইনি টানাপোড়েনের মধ্যেই শিক্ষক বদলি নিয়ে পদক্ষেপ করল রাজ্যের শিক্ষা দফতর। আপাতত ৪৯৩ জন স্কুল শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে। বদলি তালিকায় নাম ছিল ৬০৫ জনের। তাঁদের মধ্যে আবেদনের ভিত্তিতে দফতরের বিশেষ বিবেচনায় বাদ গিয়েছে ১১২ জনের নাম। তাই বাকিদের বদলি হচ্ছেই। দফতরের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষকদের বদলির অর্ডার গ্রহণ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

রাজ্যের স্কুল শিক্ষকদের বদলির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষকর্মী সমিতি। মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওঠে। তাতে বদলিতে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। তাতে উৎসাহিত হয়েই বদলি কার্যকরে পদক্ষেপ শুরু করেছে দফতর। তবে, মানবিকতার খাতিরে কিছু আবেদন খতিয়ে দেখার পরে ১১২ জনকে বদলি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের ২২ আগস্ট পর্ষদে নথিসহ এসে ভেরিফিকেশনের পরে বদলির অর্ডার নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন আবার আদালতে সুবিধা করতে না পেরে এই অর্ডারের বিরোধিতা শুরু করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষকর্মী সমিতি।

আরও পড়ুন- ‘খেলা হবে’ প্রকল্পে জব কার্ড হোল্ডারদের কাজ দেবে রাজ্য

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...