Monday, June 22, 2026

নিয়োগ মামলা: ঘু.ষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ! জামিন পেলেন ধৃ.ত ৪ শিক্ষক

Date:

Share post:

ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ৪ প্রাথমিক শিক্ষক (Teacher)। আলিপুর আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয়। ১২ দিন জেলে থাকার পর অবশেষে শনিবার জামিন পেলেন সাইগর হুসেন, সীমার হুসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডল।

৭ অগাস্ট নিয়োগ মামলায় ওই ৪ শিক্ষককে সাক্ষী হিসেবে আলিপুর আদালতে পেশ করে সিবিআই। সেই সময় বিচারক অর্পণ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, অভিযুক্তদের কেন সাক্ষী হিসেবে হাজির করা হয়েছে। এরপরেই সাইগর, সীমার, জাহিরউদ্দিন ও সৌগতকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। পাঠানো হয় জেল হেফাজতে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক জেরায় টাকা দেওয়ার কথা স্বীকার করেছিলেন এই চার শিক্ষক। কিন্তু ৭ অগাস্ট আগের বয়ান থেকে পুরোপুরি সরে আদালতে সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন তাঁরা। তাঁদের গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়। শনিবার, ফের অভিযুক্ত চার শিক্ষককে আলিপুর আদালতে পেশ করা হলে, তদন্তে সিবিআইকে সবরকমভাবে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। এরপর ওই জনকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন বিচারক।

 

 

 

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...