Wednesday, June 3, 2026

প্রাক্তন সেনাকর্মীর মৃ*ত্যু রহ*স্যে নয়া মোড়! প্রেসক্রিপশনে চাঞ্চ*ল্যকর তথ্য

Date:

Share post:

স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী (Ex Army), গতকাল থেকেই এই খবরে নজর ছিল। মৃত্যু নিয়ে একের পর এক রহস্য পুলিশের মনে সন্দেহ বাড়াতে থাকে। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনে দমদমের (Dumdum) বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী গৌতম বন্দ্য়োপাধ্যায়ের (Gautam Banerjee) মৃতদেহ উদ্ধার হয়। খবর পাওয়া মাত্রই মধ্য়মগ্রাম জিআরপিতে গিয়ে দেহ সনাক্ত করেন মৃতের আত্মীয়রা। দমদম থানার (Dumdum Police Station) সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। ওই সেনা কর্মীর ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর স্ত্রী দেবিকা ও মেয়ে দিশার গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই মৃত্যু নিয়ে বাড়তে থাকে ধোঁয়াশা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়ে পুলিশের প্রশ্ন প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী ও মেয়ের দেহে একাধিক আঘাতের চিহ্ন কেন? বাড়ি থেকে যে প্রেসক্রিপশন উদ্ধার করা হয়েছে তাতে প্রাক্তন সেনাকর্মী গৌতম বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। প্রাক্তন সেনাকর্মী মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যাচ্ছে। এমনকি তিনি প্রতিবেশীকে এক চিঠি লিখে কোথায় দাহ করতে হবে সেই কথারও উল্লেখ করে গেছিলেন বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া প্রেসক্রিপশন থেকে পুলিশ অনুমান করছে, প্রায়ই প্যানিক অ্যাটাক হত ওই ব্যক্তির। চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিংও চলছিল। তাঁর। ২০১৪ সালে কাশ্মীরে বদলি হয়ে গিয়েছিলেন গৌতমবাবু। এরপর থেকেই নাকি মৃত্যু ভয়ে ভুগতেন। সেখান থেকে বাড়ি আসার পর থেকেই অবসাদ চরম আকার নেয়। এই অবসাদই ঘটনার আসল কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ ও নমুনা সংগ্রহ করেছে দমদম থানার পুলিশ। তদন্তে ফরেনসিক দল।

 

Related articles

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...