Thursday, May 14, 2026

বাঙালি বেশে রাজ্যসভায় শপথ গ্রহণ তৃণমূল সাংসদদের

Date:

Share post:

রাজ্যসভায় শপথ গ্রহণ করলেন তৃণমূল (TMC) সাংসদরা। তাঁদের পোশাক ছিল চোখে পড়ার মতো। বাঙালি রীতি মেনে ধুতি-পাঞ্জাবি আর শাড়িতে সেজে সোমবার সকাল ১১ টায় শপথবাক্য পাঠ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার (Rajya Sabha) পাঁচসাংসদ- সুখেন্দু শেখর রায় (Sukhendu Shekhar Ray), ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), দোলা সেন (Dola Sen), প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম।

তৃণমূল্যে খবর দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশেই এদিন পুরুষরা ধুতি-পাঞ্জাবি আর দোলা সেন পরেছিলেন শাড়ি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ও দোলা সেনকে ফের সংসদের উচ্চকক্ষে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও তৃণমূলের রাজ্যসভার নতুন মুখ হিসেবে শপথ নিলেন সামিরুল ইসলাম ও প্রকাশ চিক বরাইক। শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ৫ জন সংসদের মধ্যে ৪ জন শপথবাক্য পাঠ করেন বাংলায়। প্রকাশ চিক বরাইক শপথবাক্য পাঠ করেন ইংরেজিতে।

সামিরুল ইসলাম ও আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বরাইককে এবার রাজ্যসভার টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরও এক রাজ্যসভার সাংসদ সমাজকর্মী সাকেত গোখেল আগেই শপথ নিয়েছেন। রাজ্যসভায় নব্য মনোনীত সাংসদদের শপথগ্রহণ সম্পন্ন।

বিজেপির (BJP) পক্ষ থেকে এদিন শপথ নিলেন ড. এস জয়শঙ্কর, নগেন্দ্র রায়-সহ গুজরাটের আরও দুই সাংসদ। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন শাসক এবং বিরোধীপক্ষের শীর্ষ নেতা পীযূষ গোয়েল এবং জয়রাম রমেশ। শপথগ্রহণ শেষে রাজ্যসভার চেয়ারম্যানের কক্ষে চা চক্রে যোগ দেন নতুন সাংসদরা।

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...