Sunday, May 24, 2026

নয়া বিল রাজ্যের, মজুরি ১০ হাজার হলে টাকা জমা পড়বে শ্রমিক কল্যাণ তহবিলে

Date:

Share post:

শ্রমিক কল্যাণ তহবিলের নিয়মে বদল আসছে রাজ্যে। বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় পর্বে পেশ করা হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার ফান্ড (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩’। এই বিল পাশ হওয়ায় বড় বদল আসবে শ্রমিকদের বেতন কাঠামোয় পরিবর্তন আসবে।বিধানসভায় এই সংশোধনী বিল পেশ করেছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

নতুন বিল অনুযায়ী এবার থেকে মাসে ১০ হাজার টাকা পর্যন্ত বেতনের শ্রমিকরা এই তহবিলের আওতাভুক্ত হচ্ছেন। বর্তমান আইনে মাসিক ১৬০০ টাকা বেতনের শ্রমিকরাই এই তহবিলে সুবিধা পেয়ে থাকেন। পাশাপাশি সংশোধনী বিলে নিয়োগকর্তা বা নিয়োগ সংস্থার পক্ষ থেকে শ্রমিক কল‌্যাণ বাবদ প্রদেয় অর্থ জমা দেওয়ার জন‌্য একটি পোর্টাল তৈরি করার কথা বলা হয়েছে। অনুদানের অর্থ জমা দেওয়ার সময় কোনও ‘চার্জ’ বা ‘রেমিট‌্যান্স’ ধার্য হলে, সেটিও নিযোগ সংস্থাকেই বহণ করতে হবে।

শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি নিয়মে শ্রমিকদের বেতন কাঠামো বদল হয়েছে। বেড়েছে মজুরি। এই কারণে কল্যাণ তহবিলের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই ক্ষেত্রেও নিয়োগকারী ও শ্রমিকের ভাগের টাকা কল্যাণ তহলবিলের পোর্টালে ই-পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে নিয়োগকারীকে।  ১৯৭৪ সালের আইন অনুযায়ী অর্থ জমা না দিলে নিয়োগকারীর এক বছর পর্যন্ত কারাদণ্ড বা দু’হাজার টাকা জরিমানা বা একসঙ্গে দুটি শাস্তিরই বিধান ছিল। নতুন বিলে কারাদণ্ডের প্রসঙ্গটি তুলে দেওয়া হয়েছে। পরিবর্তে অর্থ জমা না দেওয়া হলে প্রথম বছর ২৫ হাজার টাকা ও দ্বিতীয় বছর থেকে ৫০ হাজার টাকা করে জরিমানার কথা বলা হয়েছে। যা নিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা।

 

 

 

Related articles

ফলতার ফলাফলে পুরোনো কারচুপিতে সরব অভিষেক, পাল্টা কটাক্ষ শুভেন্দুর

বিধানসভা নির্বাচনে এসআইআর পর্ব থেকে ভোট গণনা পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির কারচুপির অভিযোগে সরব ছিল...

কোটি টাকার প্রকল্পেও ঘরে জল নেই, জল জীবন মিশন নিয়ে বিজেপিকে আক্রমণ অখিলেশ যাদবের

পাইপলাইন তৈরি হয়েছে, তবু কলে জল নেই। তাহলে এই ‘জল জীবন মিশন’ কার স্বার্থে? যোগীরাজ্যে প্রয়াগরাজের মতো এলাকায়...

আমরা ফিরে আসব: বিজেপির বুলডোজার রাজনীতির প্রতিবাদে সরব মমতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি, বিশেষত তৃণমূল কংগ্রেসের উপর ক্রমাগত...

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...