Wednesday, May 6, 2026

জওয়ান-এর গুরুত্বপূর্ণ দৃশ্যে সেন্সরের কাঁচি!

Date:

Share post:

মুক্তির অপেক্ষায় কিং খানের আগামী ছবি জওয়ান (Jawan)। ইতিমধ্যেই টিজার থেকে ট্রেলার সবেতেই নজর কেড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। পাঠান সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই উচ্ছ্বাস আর উন্মাদনা দুই-ই বেড়েছে। ছবির ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ অর্থাৎ আগাম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সাফল্য নিয়ে আশাবাদী শাহরুখ ফ্যানেরা। কিন্তু এবার সিনেমার দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড। সিবিএফসির (CBFC) ছাড়পত্র পেতে সিনেমায় সাতটি পরিবর্তন করা হয়েছে বলেই খবর।

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত সিনেমা। জানা যাচ্ছে সিনেমায় একটি সুইসাইডের দৃশ্য রয়েছে সেটার সময় সীমা কমানো হয়েছে। দেশের রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংলাপ ছিল ছবিতে। তাও নাকি বদলাতে হয়েছে। এছাড়া বেশ কিছু ভাষার পরিবর্তন করতে বলা হয়েছে। ছবিতে NSG-র রেফারেন্স দেওয়া হয়েছিল সেটা বাদ যাচ্ছে। ‘পয়দা হোকে’বা ‘উংলি করনা’র মতো শব্দ পালটে অন্য সংলাপ দিতে বলা হয়েছে। এই সাত বদলের পরই সেন্সরের U/A সার্টিফিকেট পেল শাহরুখ খানের জওয়ান (Jawan)।

 

 

Related articles

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...