Tuesday, June 2, 2026

মিজোরামে মৃত শ্রমিকদের মালদহের বাড়িতে রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা

Date:

Share post:

মিজোরামে মৃত শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।এদিন মালদহের রতুয়া ২ নম্বর ব্লকের পুখুরিয়া চৌদুয়া কোকলামারি ও সাট্টারি এলাকায় মৃত শ্রমিকদের বাড়িতে যান রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,তাজমুল হোসেন,বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবদুর রহিম বক্সী,চেয়ারম্যান সমর মুখার্জি,রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম,সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিঙ্গানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রমুখ।

রামৃত শ্রমিকদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী।পাশাপাশি ভিন রাজ্যে কাজে যাওয়া রোধ করতে পরিবারের লোকদের কে আহ্বান জানান তিনি।ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা করার কথা বলেন মন্ত্রী সাবিনা।আবদুর রহিম বক্সী বলেন,৬ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে তাদের অবিলম্বে খোঁজার চেষ্টা করতে হবে।

এছাড়া মৃত শ্রমিকদের পরিবার পিছু একটি চাকরি ও ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার দাবি জানান কেন্দ্রীয় সরকারের কাছে।মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মৃতদেহগুলি নিয়ে আসতে মিজোরাম সরকারের সাথে যোগাযোগ করেছে মালদহ জেলা প্রশাসন। মৃত ২৩ জন শ্রমিকের মৃতদেহ শুক্রবার সকালে তাদের বাড়িতে ফিরবে।শোকার্ত পরিবারের কে মালদা জেলা প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে বলেও জানা গেছে।

 

 

Related articles

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...