Tuesday, June 23, 2026

চন্দ্রযানের সাফল্যে ISRO-কে কুর্নিশ গুগলের

Date:

Share post:

ভারতই প্রথম ছুঁল চাঁদের দক্ষিণ মেরু। কুমেরু-তে এই প্রথম কোনও দেশ পা রাখতে পারল। ইসরোর (ISRO) এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে গুগল (Google) বিশেষ ডুডল (Doodle) তৈরি করেছে। একটি ভিডিও এবং একটি বিশেষ পেজ তৈরি করে ভারতের এই সাফল্য উদযাপন করছে গুগল।

ভিডিওতে দেখা যাচ্ছে, চোখ বুজে আরাম করছে চাঁদ (Moon)। আচমকাই চোখ খুলল ‘চাঁদমামা’। তখন আস্তে আস্তে চাঁদের মাটিতে নামে ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। চন্দ্রপৃষ্ঠে নেমে কাজ করছে চন্দ্রযানের রোভার প্রজ্ঞান, আর তা দেখেই চাঁদের মুখে লম্বা হাসি।

চাঁদে বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ৪ঘণ্টা পর নামে রোভার প্রজ্ঞান। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের চতুর্থ দেশ। ১৪ জুলাই থেকে ভারতবাসীর নজর ছিল চন্দ্রযান-৩-এর দিকে।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...