Wednesday, June 24, 2026

জিয়াগঞ্জে শিক্ষক পরিবারকে খু.নের জের! দোষীকে চরম সাজা শোনাল আদালত

Date:

Share post:

২০১৯ সালে জিয়াগঞ্জে (Jiyaganj) সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত (Court)। বৃহস্পতিবার দোষী উৎপল বেহরাকে (Utpal Behra) মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বহরমপুরের ফাস্ট ট্র্যাক আদালত (Behrampore First Track Court)। ২০১৯ সালের ৮ অক্টোবর, দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জে সপরিবারে খুন হন শিক্ষক। বাড়িতেই খুন হতে হয় শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, স্ত্রী বিউটি পাল এবং তাঁদের ৬ বছরের ছেলেকে। এবার সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর দোষী উৎপল বেহরাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত।

তবে মামলার সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আগেভাগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। যদিও এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে উৎপলের দাবি, আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। পাশাপাশি এদিন বিচারক সন্তোষ কুমার পাঠকের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন বলেও জানান। তবে এদিন মামলার রায় শুনতে আদালতে হাজির হয়েছিলেন জিয়াগঞ্জের বেশ কিছু বাসিন্দা।

গত চার বছর ধরে বহরমপুর জেলা জজ আদালতে এই মামলা চলছিল। পরে ৪২ জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে মঙ্গলবার খুনের ঘটনায় অভিযুক্ত উৎপল বেহরাকে দোষী সাব্যস্ত করেন বহরমপুর জেলা আদালতের বিচারক। এরপর বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...